কার্ডিয়াক সোসাইটির অস্থায়ী কার্যালয়ের ফলক— ঝুলছে
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। যদিও এর অস্তিত্ব নেই নথিতে। সবাই দেখছেন। কিন্তু
প্রশ্ন তুলছেন না। প্রশ্নে যদি রোষে পড়েন, সেই ভয়ে। বরং তলে তলে সুবিধা নেওয়ার তালে
তারা।
অথচ হৃদরোগের অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে সোসাইটির
অস্থায়ী কার্যালয়ের পাওয়ার হাউজ বনে যাওয়ার গল্প। সব হয় এখান থেকেই। কোন কার্ডিওলজিস্টকে
ঢাকায় আনা হবে, কাকে শাস্তি দিয়ে গ্রামে পাঠাতে হবে। অভিযোগ শুধু কি তাই? কে কোন
ইউনিট নেবেন— সেটার নকশাও হয় এই অস্থায়ী কার্যালয...