Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩
নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

নাগোয়ার আকাশ কাঁদছে দুদিন ধরে। তাই মাঠে প্রস্তুতির সুযোগ মেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কোরোগি স্পোর্টস পার্কে বেসবল মাঠকে বদলে করা হয়েছে ক্রিকেট মাঠ। গামিনি সিলভার হাতের ছোঁয়ায় সবুজের বুকে বসানো হয়েছে বেশ কটি উইকেট। যদিও এ মাঠ ভিজে আছে টানা বৃষ্টিতে। টানা দুদিন তাই দলের ব্যাটে-বলে প্রস্তুতির সুযোগ হয়নি। পাশের কৃত্রিম মাঠে ফুটবল খেলেই বৃহস্পতিবার (আজ) এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের ম্যাচে চীনের মুখোমুখি হবেন নিগার সুলতানা জ্যোতিরা। মাঠের প্রস্তুতি সারা যায়নি। মনের প্রস্তুতিও কি হয়েছে? কোচ সারওয়ার ইমরানের কথায়— ‘দল নিয়ে দলের বাইরে যখন সত্য-মিথ্যা মিলিয়ে অনেক কথা হয়, তখন দলকে গুছিয়ে রাখা ভীষণ কঠিন।’

আগামীর সময়ের কাছে অভিজ্ঞ কোচ জানালেন, দলের ভেতরে অস্থিরতার উপস্থিতি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর থেকে। টি-টোয়েন্টিতে আর নেতৃত্ব দিতে না চেয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে মেইল করেন নিগার। দুবাইয়ে এশিয়া কাপে দল ও নিজের বাজে ফর্মকে কারণ হিসেবে দেখিয়েছেন। তবে তার এই ঘোষণা নিয়ে খোদ বিসিবিতেই চলছে নানা চাপান-উতোর। ওমেন্স কমিটির প্রধান রফিকুল ইসলাম বাবু দাবি করেছেন, অধিনায়কের এমন সিদ্ধান্ত আগেভাগে জানতে পারেননি।

অথচ দল সূত্রে জানা গেছে, নিগার নিয়ম মেনেই নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন সংশ্লিষ্ট মহলকে। অন্তত বিসিবি সভাপতিকে সিদ্ধান্ত জানানোর আগে কোচ সারওয়ার ইমরানকে আগে জানিয়েছেন সেটি। এই অভিজ্ঞ কোচ বললেন, ‘ও আমাকে জানিয়েছে নিজের সিদ্ধান্তের কথা। অন্যদের জানিয়েছে কি না, বলতে পারব না। তবে এটা ঠিক, ওর সিদ্ধান্ত নিয়ে দলের বাইরে অতিরঞ্জিত কথাবার্তা হচ্ছে, যা দলে কিছুটা হলেও প্রভাব ফেলে। বাইরের আলোচনায় স্বাভাবিকভাবে ক্রিকেটারদের প্রভাবিত করে। এ রকম অবস্থা মোকাবিলা করা একজন কোচের জন্য সহজ নয়।’

সারওয়ার ইমরান অবশ্য তারপরও মনে করেন, বাইরের এসব আলোচনা এক পাশে রেখে মেয়েদের মনোযোগ ক্রিকেটেই থাকছে, ‘এই মেয়েরা খেলার মধ্যেই আছে। এশিয়া কাপে হয়তো কাঙ্ক্ষিত পারফরম্যান্স হয়নি। তবে এশিয়ান গেমসে তারা কিছু জিততেই এসেছে। এখানে আমরা দুদিন ঠিকঠাক প্রস্তুতি নিতে পারিনি বৃষ্টির জন্য। এটা একটা সমস্যা। তার চেয়ে বড় দুশ্চিন্তা বৃষ্টি নিয়ে। শুনেছি আবহাওয়ার বার্তা বলছে, আগামী এক সপ্তাহ এখানে বৃষ্টি হবে। তাই চীনের সঙ্গে ম্যাচ হওয়াটা জরুরি। যদিও যতদূর জানি, খেলা কোনো কারণে না হলে রেটিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হবে। সেদিক থেকে আমরা এগিয়ে আছি। তবে আমি চাই খেলেই জিততে।’

দলের অবস্থা জানতে চাইলে সারওয়ার ইমরান কিছুটা আশ্বস্ত করলেন, ‘দলে সবাই স্বাভাবিক আছে। আমাদের ফোকাস আছে খেলাতেই। আশা করছি ভালো কিছুই হবে।’

২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে জ্যোতিরা এনে দেন ব্রোঞ্জ পদক। এবার পদকের রঙ বদল সহজ নয়। চীনকে হারালে সম্প্রতি এশিয়া কাপজয়ী ভারতের সঙ্গে সেমিফাইনালে দেখা হবে বাংলাদেশের। আগামীকাল ভারত খেলবে স্বাগতিক জাপানের সঙ্গে। অর্থাৎ স্বর্ণপদক নির্ধারণী ম্যাচের আগেই বাদ পড়ার সমূহ সম্ভাবনা বাংলাদেশের। সেক্ষেত্রে তাদের খেলতে হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ।

নাগোয়া থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নিশিন সিটিতে গড়ে উঠেছে ক্রিকেট মাঠ। সেখানে এগিয়ে যাওয়ার লড়াইয়ের আগে বাংলাদেশের মেয়েদের লড়তে হচ্ছে নিজেদের স্বাভাবিক রাখার লড়াইয়ে। নিগারের দায়িত্ব ছাড়ার ঘোষণা ঝড় সামলে এবার মাঠে শতভাগ মনোযোগ রাখতে পারলেই পেরোনো যাবে চীন বাধা।

নারীক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি