Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

এবার ঢাকার হাটে দ্বিগুণের বেশি পশু

  • কোরবানির পশু বিক্রি শুরু আজ
শম্পা বিশ্বাস
শম্পা বিশ্বাস
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৩১
এবার ঢাকার হাটে দ্বিগুণের বেশি পশু

ঢাকার কোরবানির পশুর হাটে আসতে শুরু করেছে পশু। গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় এক বিক্রেতা

ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো পশু বিক্রি। আজ রবিবার থেকে রাজধানীতে অস্থায়ী পশুর হাট বসেছে ২১টি; যার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১টি আর দক্ষিণে ১০টি। হাটগুলো ঘুরে দেখা গেল, এবার পশুর সংখ্যা গতবারের চেয়ে বেশি। আগামী তিন দিন এ সংখ্যা আরও বাড়বে।

গত কয়েক বছরের মধ্যে ২০২৪ সালে দেশে সর্বোচ্চ ১ কোটি ৪ লাখ পশু কোরবানি হয়েছিল। গত বছর এই সংখ্যা কমে দাঁড়ায় ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টিতে। এর মধ্যে ৪৭ লাখ গরু ও মহিষ। আর বাকি ৪৪ লাখ ছাগল, ভেড়া ও অন্যান্য। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ২০২৫ সালে পশু কোরবানি তুলনামূলক কম হয়েছিল।

নানা পথ পেরিয়ে এ বছর দেশে ক্ষমতায় এসেছে রাজনৈতিক সরকার। খাতসংশ্লিষ্ট থেকে সাধারণ মানুষ— সবারই প্রত্যাশা, বাড়বে কোরবানির সংখ্যা। প্রাণিসম্পদ অধিদপ্তরের খামার শাখার উপপরিচালক মো. শরীফুল হক আগামীর সময়কে জানালেন, এবার দেশে চাহিদার চেয়ে পশুর সরবরাহ বেশি, ফলে পশুর সংকট হবে না। এবার কোরবানির সংখ্যাও বাড়বে, প্রত্যাশা তার।

গতকাল দুপুরে তেজগাঁও এলাকার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের পশুর হাটে গিয়ে দেখা গেল, সেখানে মূল আকর্ষণ উট। এবার এই হাটে উঠেছে চারটি উট, যার মধ্যে বিক্রি হয়ে গেছে দুটি। হাটের ইজারাদার আমিনুল ইসলাম বলছিলেন, ‘গত বছরের চেয়ে হাটে পশুর সংখ্যা দ্বিগুণের বেশি। আগামী তিন দিন এ সংখ্যা আরও বাড়বে। আকারে ছোট এই হাটটির মূল ক্রেতা গুলশান, তেজগাঁও এলাকার ধনিকশ্রেণি।
ফলে এই হাটে বড় গরুর চাহিদা বেশি। পশুর দামও গত বছরের চেয়ে বেশি। এখন পর্যন্ত তেজগাঁও হাটে গরু উঠেছে ৬ হাজারের মতো।’

অন্যদিকে ৩৫ হাজারের বেশি গরু উঠেছে উত্তরার দিয়াবাড়ি হাটে। যেখানে গত বছর এই হাটে পশুর সংখ্যা ছিল ১৫ হাজারের কাছাকাছি। হাটটির ইজারার সঙ্গে যুক্ত এ এম এ জামানের সঙ্গে কথা হলো। তিনি বললেন, ‘এবার দিয়াবাড়ি হাটের পশুর টার্গেট ৪০ হাজারের বেশি। এরই মধ্যে গতবারের চেয়ে অনেক বেশি পশু হাটে এসেছে। আগামী দু-তিন দিনে এ হাটে আরও পাঁচ হাজার পশু আসবে।’

এ দুটি হাটের মতো ঢাকার সব হাটে এবার পশুর সরবরাহ বেশি। আর এ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষক আব্দুল বায়েস। আগামীর সময়কে তিনি বললেন, ‘কোরবানিকে কেন্দ্র করে একটি বড় জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়। ১ কোটি পশু কোরবানি হলে অন্তত ২ কোটি মানুষ তার প্রত্যক্ষ সুফল ভোগ করে।’

তবে অস্বাস্থ্যকর পরিবেশে না দিয়ে স্বাস্থ্যগত দিক বিবেচনা করে কোরবানি দিতে পরামর্শ দিয়েছেন এই অর্থনৈতিক বিশ্লেষক। এতে মাংস ও শহরের পরিবেশ দুটিরই সুরক্ষা নিশ্চিত হবে, মত তার। 

রাজধানীঢাকার হাটেকোরবানিরাজনৈতিকঅস্বাস্থ্যকর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise