Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

লাখো বেকারের কোটি টাকা ১০ মাস আটকে এনটিআরসিএতে

  • প্রথম দফায় জমা দেওয়া টাকা ফেরত পাননি ৮৬ হাজার ৪৪৫ প্রার্থী
  • মঙ্গলবার সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়
মেহেদী হাসান মাসুদ
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯
শেয়ার করুন:
লাখো বেকারের কোটি টাকা ১০ মাস আটকে এনটিআরসিএতে

গ্রাফিকস: আগামীর সময়

চাকরির বিজ্ঞপ্তি বাতিল করেছে কর্তৃপক্ষ। নতুন বিজ্ঞপ্তি দিয়ে আবার আবেদন নিয়েছে। প্রার্থীদেরও নতুন করে ফি দিতে হয়েছে। কিন্তু আগের আবেদনের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা হয়নি। বেসরকারি শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়ায় ৮৬ হাজার ৪৪৫ জন প্রার্থী প্রথম দফায় জমা দেওয়া টাকা ১০ মাসেও ফেরত পাননি।

রাজবাড়ীর বালিয়াকান্দির একটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মেহেদী হাসান মিলন। এনটিআরসিএর প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনটি পদে আবেদন করেছিলেন। এখনো সেই টাকা পাননি মিলন। শুধু মিলন নন, তার মতো সব আবেদনকারীর ফি ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এরই মধ্যে সংশোধিত বিজ্ঞপ্তির আওতায় নতুন করে আবেদনে লিখিত পরীক্ষা শেষ হয়েছে। শুরু হয়েছে মৌখিক পরীক্ষা। নিয়োগপ্রক্রিয়া এগোলেও আটকে আছে আগের আবেদনের টাকা।

রাজবাড়ীর মধুখালীর একজন সিনিয়র শিক্ষক বলেছেন, তিনি তিনটি পদে আবেদন করেছিলেন। অধিকাংশ প্রার্থী দুটি পদে। প্রতিটি আবেদনের বিপরীতে টেলিটকের মাধ্যমে ৩৫০ টাকা করে জমা দিতে হয়েছে। গড়ে দুই থেকে তিনটি আবেদন ধরে ফেরতযোগ্য অর্থের পরিমাণ ৬ কোটি থেকে ৯ কোটি টাকা হতে পারে।

ওই শিক্ষক বলেছেন, ‘এ টাকা ফেরত দিতে দীর্ঘসূত্রতার কোনো কারণ দেখি না। আবেদনের সময় প্রত্যেকের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। ওই নাম্বারে টাকা ফেরত দিলেই আবেদনকারীরা তা পেতে পারেন। তাহলে টাকা ফেরত দিতে এত গড়িমসি কেন?’

ফরিদপুরের কাদিরদী কলেজের সহকারী অধ্যাপক মুহা. হাবিবুর রহমান অধ্যক্ষ (ডিগ্রি কলেজ) ও অধ্যক্ষ (উচ্চমাধ্যমিক কলেজ) পদে পৃথক দুটি আবেদন করেছিলেন। আবেদন ফি বাবদ টেলিটকের মাধ্যমে ৭০০ টাকা পরিশোধ করেন তিনি।

মুহা. হাবিবুর রহমান বলেছেন, ‘প্রথমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দুটি আবেদন করেছিলাম। পরে বিজ্ঞপ্তিটি বাতিল করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে আবেদনকারীদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো টাকা ফেরত পাইনি।’

সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনেরও একই অভিজ্ঞতা।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবারের সঙ্গে গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। হোয়াটসঅ্যাপেও প্রশ্ন পাঠানো হয়। কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায়নি।

আবেদন ফি ফেরত দেওয়ার একটি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে কীভাবে এবং কোন মাধ্যমে এই অর্থ ফেরত দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।

শিক্ষামন্ত্রী আগামীর সময়কে বলছিলেন, ‘সব আবেদন ফি শিক্ষকদের নিজস্ব মোবাইল নাম্বার বা পেমেন্ট অ্যাকাউন্ট থেকে পরিশোধ করা হয়নি। তাই বিকল্প উপায়ে অর্থ ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে এনটিআরসিএর সঙ্গে সংশ্লিষ্ট পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর আলোচনা চলছে। এ নিয়ে আগামী মঙ্গলবার সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠক রয়েছে।’

এনটিআরসিএর ২৯ জানুয়ারি ২০২৬ প্রকাশিত অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯টি শূন্য পদের বিপরীতে নিয়োগের আবেদন আহ্বান করা হয়। পদগুলো ছিল অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার। ৫ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়। প্রতিটি পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ৩৫০ টাকা। প্রথম বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করেন ৮৬ হাজার ৪৪৫ জন।

নিয়োগ কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তে পরিবর্তন আনে শিক্ষা মন্ত্রণালয়। যোগ্যতায় পরিবর্তন আনায় আবেদনকারী শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছিলেন। গত ২৫ মার্চ ২০২৬ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। এতে আগের বিজ্ঞপ্তি বাতিলের পাশাপাশি আবেদনকারীদের জমা দেওয়া ফি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে ফেরত দেওয়ার কথা জানানো হয়।

সংশোধিত বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা কমিয়ে ১২ হাজার ৯৫১টি করা হয়। ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নতুন করে আবেদন গ্রহণ করা হয়। এতে ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়ে। সংশোধিত বিজ্ঞপ্তিতে আগের আবেদনকারীদের ফি ফেরতের প্রক্রিয়া চলমান থাকার কথাও উল্লেখ করা হয়।

নতুন বিজ্ঞপ্তির আওতায় গত ১৮ এপ্রিল রাজধানীর ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫৩ হাজার ৬৯ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন। ২২ এপ্রিল রাতে ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী। আবেদনকারীদের অভিযোগ, প্রথম বিজ্ঞপ্তিতে নির্ধারিত নিয়ম মেনেই তারা আবেদন ও ফি জমা দিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্তে বিজ্ঞপ্তি বাতিল হওয়ায় তাদের আবেদন কার্যকর থাকেনি। নতুন বিজ্ঞপ্তিতে অংশ নিতে আবারও আবেদন করতে হয়েছে। ফলে একই নিয়োগ কার্যক্রমে দুই দফা ফি দিতে হয়েছে। অথচ আগের আবেদনের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাচ্ছেন না তারা।

এনটিআরসিএ ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করে আসছে। তবে ২০২৬ সালে প্রথমবারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন ও নিয়োগ সুপারিশের দায়িত্ব পায় সংস্থাটি। এর আগে এসব পদে নিয়োগের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। নতুন ব্যবস্থায় কেন্দ্রীয়ভাবে পরীক্ষা গ্রহণ ও মেধার ভিত্তিতে নিয়োগ সুপারিশের উদ্যোগ নেওয়া হয়।

বেকারআটকবাতিলআবেদনএনটিআরসিএশিক্ষক নিবন্ধননিয়োগপ্রক্রিয়াদীর্ঘসূত্রতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট