চাকরির বিজ্ঞপ্তি বাতিল করেছে কর্তৃপক্ষ। নতুন বিজ্ঞপ্তি দিয়ে আবার আবেদন নিয়েছে। প্রার্থীদেরও নতুন করে ফি দিতে হয়েছে। কিন্তু আগের আবেদনের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা হয়নি। বেসরকারি শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়ায় ৮৬ হাজার ৪৪৫ জন প্রার্থী প্রথম দফায় জমা দেওয়া টাকা ১০ মাসেও ফেরত পাননি।
রাজবাড়ীর বালিয়াকান্দির একটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মেহেদী হাসান মিলন। এনটিআরসিএর প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনটি পদে আবেদন করেছিলেন। এখনো সেই টাকা পাননি মিলন। শুধু মিলন নন, তার মতো সব আবেদনকারীর ফি ফ...