Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

অনলাইনে কেনাকাটায় ঝোঁক বেশি জুতায়, এরপর প্রসাধনী ও পোশাক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৪:৩৯
শেয়ার করুন:
অনলাইনে কেনাকাটায় ঝোঁক বেশি জুতায়, এরপর প্রসাধনী ও পোশাক

গ্রাফিকস: আগামীর সময়

বদলে যাচ্ছে কেনাকাটার ধরন। আগে পছন্দের পণ্য কিনতে ক্রেতাদের ছুটতে হতো শপিং মল ও বিপণিবিতানে। এখন ঘরে বসেই মোবাইল ফোনে কয়েকটি ক্লিক করে পণ্য কেনা যাচ্ছে। অনলাইনে অর্ডারের পর পোশাক, জুতা, প্রসাধনী থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য পৌঁছে যাচ্ছে ক্রেতার দরজায়। সময় ও ভোগান্তি কম হওয়ায় অনলাইন কেনাকাটায় বাড়ছে মানুষের আগ্রহ।

অনলাইন কেনাকাটায় গ্রাহকের সবচেয়ে বেশি ঝোঁক জুতার প্রতি। এরপর যথাক্রমে রয়েছে প্রসাধনী, ডিজিটাল পণ্য ও পোশাক।

বিশ্ব জুড়ে ডিজিটাল পেমেন্ট, ফিনটেক ও ই-কমার্স বাজারের তথ্য-উপাত্ত এবং পূর্বাভাস প্রদানকারী প্রতিষ্ঠান ‘পেমেন্ট অ্যান্ড কমার্স মার্কেট ইন্টেলিজেন্সের (পিসিএমআই)’ প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে কেনাকাটায় গ্রাহকের আগ্রহের এমন চিত্র।

পিসিএমআই তথ্যানুযায়ী, বাংলাদেশে জুতা ও ফুটওয়্যারের ৫৬ শতাংশ কেনাকাটা হচ্ছে অনলাইনে। প্রসাধনী ও কসমেটিকসের ক্ষেত্রে এ হার ৫৩ শতাংশ। আর পোশাক ও জামাকাপড়ের ৫০ শতাংশ কেনাকাটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। কম খরচ, সহজে পণ্য পাওয়া এবং ঘরে বসে কেনাকাটার সুবিধা এ প্রবণতা বাড়াচ্ছে।

অনলাইন কেনাকাটার এই বিস্তার দেশের প্রচলিত খুচরা বাজারেও প্রভাব ফেলছে। একসময় ক্রেতার ভিড়ে সরগরম থাকা রাজধানীর বিভিন্ন শপিং মলে এখন বেচাকেনা কমেছে। অনেক দোকানে ক্রেতার অপেক্ষায় অলস সময় কাটছে বিক্রেতাদের।

বিপণিবিতানের ব্যবসায়ীরা বলছেন, আগের তুলনায় ক্রেতা কমেছে উল্লেখযোগ্য হারে। ব্যবসা টিকিয়ে রাখাই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

পিসিএমআইর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ই-কমার্স লেনদেনের পরিমাণ ছিল ৯ বিলিয়ন ডলার। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে এ খাতের বার্ষিক প্রবৃদ্ধি হচ্ছে ১২ শতাংশ হারে। ২০২৭ সালের মধ্যে ই-কমার্স লেনদেন প্রায় ১৩ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতি ১০ জনের মধ্যে তিনজন অনলাইনে কেনাকাটা করছেন।

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের পছন্দের অন্যতম কারণ কম খরচ। পিসিএমআইর তথ্য বলছে, ৭৯ শতাংশ ক্রেতা কম খরচের কারণে অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিচ্ছেন। এ ছাড়া ৪৭ শতাংশ ক্রেতা মনে করেন, সহজ পেমেন্ট ব্যবস্থা অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা বাড়াচ্ছে। তবে এখনো ৭৫ শতাংশ ই-কমার্স লেনদেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে। ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে হচ্ছে ১১ শতাংশ, ক্রেডিট কার্ডে ৮ শতাংশ এবং ডেবিট কার্ডে ৬ শতাংশ।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেছেন, এখন অনেক ক্রেতাই মার্কেটে গিয়ে কেনাকাটার চেয়ে ঘরে বসে অনলাইন প্ল্যাটফর্মে পণ্য কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এতে সময় ও পরিশ্রম কম লাগে। অনলাইন বাণিজ্যের এই বিস্তারের প্রভাব পড়ছে প্রচলিত মার্কেটগুলোর ব্যবসায়। উন্নত দেশগুলোর অনেক শপিং মলও এ পরিস্থিতি মোকাবিলায় অনলাইন বিক্রির সঙ্গে যুক্ত হয়েছে।

রাজধানীর হাতিরপুলের ইস্টার্ন প্লাজার দোকানমালিকদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ রয়েছে। সেখানে তরুণিমা ফ্যাশনের মালিক মোহাম্মদ সারোয়ারের ভাষ্য, কয়েক বছর ধরেই ব্যবসায় মন্দা চলছে। গত বছরের তুলনায় এ বছর পরিস্থিতি আরও খারাপ। ক্রেতা যেভাবে কমছে, তাতে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে।

একসময় রাজধানীর জমজমাট বিপণিবিতানগুলোর মধ্যে ছিল এলিফ্যান্ট রোডের আলপনা প্লাজা। তবে সেখানেও ক্রেতার উপস্থিতি কমেছে। গত রোববার সেখানে কেনাকাটা করতে আসা দুই বোন ঝর্ণা ও নদী জানিয়েছেন, এখন আর আগের মতো মার্কেটে আসা হয় না। পছন্দের অনেক পণ্যই ফেসবুক পেজ থেকে কিনে ফেলেন তাঁরা।

অনলাইন বাজারের প্রসারের প্রভাব পড়েছে পাইকারি বাজারেও। আলপনা প্লাজার পাশের সুবাস্তু আর্কেডে অবশ্য এখনো ক্রেতার আনাগোনা রয়েছে। কারণ, অনলাইন ব্যবসার উদ্যোক্তারা এখান থেকে পণ্য সংগ্রহ করেন।

থাইল্যান্ডের ব্যাংককের এএমটি গ্লোবাল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মাসুদুল আলম জানিয়েছেন, বাংলাদেশে অনলাইন বাজার দ্রুত বড় হচ্ছে। প্রতি সপ্তাহে অনলাইন ব্যবসার উদ্যোক্তাদের জন্য পণ্য পাঠাচ্ছেন তাঁরা। আগের তুলনায় বাংলাদেশে পণ্য পাঠানোর পরিমাণ কয়েক গুণ বেড়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের মতে, অনলাইন কেনাকাটার পাশাপাশি ব্যবসার পরিবেশ ও নীতিগত সিদ্ধান্তের পরিবর্তনও দোকানপাটের ওপর প্রভাব ফেলছে। আগে মৌচাক ও মালিবাগের মতো এলাকায় কোনো দোকান খালি হলে ভাড়া নিতে উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। এখন অনেক দোকান খালি থাকলেও নতুন উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না।

সমিতির সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম মন্টু জানিয়েছেন, মার্কেট বন্ধ হয়ে যাক, তা তারা চান না। তবে অর্থনৈতিক পরিস্থিতির কারণে ক্রেতা কমেছে। এর সঙ্গে অনলাইন বাজারের প্রভাবও যুক্ত হয়েছে। ফলে প্রচলিত বিপণিবিতানগুলোকে টিকে থাকতে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে।

জাতীয়অর্থনীতিঅনলাইন কেনাকাটা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন