অনলাইন শপিং মানুষের জীবনকে সহজ করলেও ভুয়া অনলাইন শপ, পণ্য না দেওয়া, নিম্নমানের বা ভিন্ন পণ্য সরবরাহ এবং অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়ার মতো প্রতারণা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে ভোক্তার আইনগত প্রতিকার সম্পর্কে জানা জরুরি।
বাংলাদেশে অনলাইন ব্যবসার ক্ষেত্রে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা, ২০২১ গুরুত্বপূর্ণ। এতে পণ্যের বিবরণ, মূল্য, ডেলিভারি, ক্রয়, ফেরতের শর্তসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতারণার শিকার হলে প্রথমেই অর্ডারের স্ক্রিনশট, বিক্রেতার প...