Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

স্ক্রল করতে করতে প্রায় দুই কোটি টাকার লটারি জিতলেন নারী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:২০
স্ক্রল করতে করতে প্রায় দুই কোটি টাকার লটারি জিতলেন নারী

প্রতীকী ছবি

ঘুম না আসা এক বিষণ্ণ রাতই যে কারো ভাগ্য এভাবে বদলে দিতে পারে, তা হয়তো ভাবেননি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার বাসিন্দা সু রাউলি। বিছানায় এপাশ-ওপাশ করতে করতে হাতে নিয়েছিলেন স্মার্টফোন। আর তাতেই যেন কেল্লাফতে!

অনলাইনে লটারি খেলে রাতারাতি তিনি জিতে নিয়েছেন ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। এই বিপুল অঙ্কের টাকা জেতার পর আনন্দে যেন উধাও হয়ে গেছে তার চোখের ঘুম।

নর্থ ক্যারোলিনার মুরসভিলের বাসিন্দা সু রাউলি লটারি কর্মকর্তাদের জানান, গত ৮ জুলাই রাতে তিনি ঘুমাতে পারছিলেন না কিছুতেই। দীর্ঘক্ষণ চেষ্টা করেও ঘুম না আসায় তিনি মোবাইলে শুরু করেন ডিজিটাল ইনস্ট্যান্ট লটারি গেম খেলা।

তার ভাষ্য, নতুন চালু হওয়া টাম্বলিং ট্রেজার্স গেমটিতে মাত্র ৩০ ডলারের একটি বাজি ধরেন তিনি। আর তাতেই ভাগ্যদেবী সহায় হন তার।


আরও পড়ুন

অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক

৩০ জুন ২০২৬

লটারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই খেলায় সু রাউলির মতো এত বড় পুরস্কার জেতার সম্ভাবনা থাকে ২০ লাখ মানুষের মধ্যে মাত্র একজনের।


হঠাৎ স্ক্রিনে এত বড় জয়ের খবর দেখে প্রথমে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না সু রাউলি।


নিজের অনুভূতি প্রকাশ করে সু রাউলি জানান, গভীর রাতে অলস সময় কাটানোর জন্য তিনি কেবল খেলছিলেন, তখনই ঘটে এই ঘটনা। এটি কোনো সাধারণ ঘটনা না হওয়ায় প্রথম দিকে তিনি একদমই বিশ্বাস করতে পারেননি।


গত ১৩ জুলাই সোমবার দেশটির র‍্যালিতে অবস্থিত লটারির প্রধান কার্যালয় থেকে সু রাউলি সংগ্রহ করেন তার পুরস্কারের অর্থ।


এই অপ্রত্যাশিত জয়ে তার পুরো পরিবার দারুণ উচ্ছ্বসিত। চরম এক অনিদ্রার রাতকে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সৌভাগ্যে রূপান্তর করা সু রাউলি এখন এই টাকা দিয়ে নিজের বাড়িটি মেরামত করার পরিকল্পনা করছেন।


সূত্র : এনডিটিভি

গেমঅর্থনীতিযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে