Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

পলাতক বউকে খুঁজতে ৯ বছরে ২৩ কোটি খরচ করলেন চীনা ব্যবসায়ী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৩:৫০
পলাতক বউকে খুঁজতে ৯ বছরে ২৩ কোটি খরচ করলেন চীনা ব্যবসায়ী

লি পিং ও তার প্রাক্তন স্ত্রী ঝাং শুদান

বিয়ে করেছিলেন ভালোবেসে। কিন্তু বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই উধাও স্ত্রী। সঙ্গে নিয়ে যান কোটি কোটি টাকার সম্পদ। এখানেই শেষ নয়, তাকে হত্যার চেষ্টার ওঠে অভিযোগও। এরপর থেকে স্ত্রীকে খুঁজতে টানা ৯ বছর ধরে দুই দেশে ছুটেছেন এক চীনা ব্যবসায়ী।

প্রাক্তন স্ত্রীকে খুঁজতে ৯ বছরে প্রায় ১ কোটি ৩০ লাখ ইউয়ান খরচ করেছেন ওই ব্যবসায়ী। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮ কোটি টাকার সমান।

ওই চীনা ব্যবসায়ীর দাবি, প্রাক্তন স্ত্রী শুধু বিপুল অর্থ আত্মসাৎ করেই পালিয়ে যাননি, পরিকল্পনা করেছিলেন তাকে হত্যারও।

ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত ৩০ জুন নিজের অভিজ্ঞতা নিয়ে ১৫ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শানসি প্রদেশের ৫২ বছর বয়সী লি পিং। চীনা সংবাদমাধ্যম গুয়ানচা ডটসিএনের তথ্য অনুযায়ী, ভিডিওটি ৬৯ হাজারের বেশি লাইক এবং মন্তব্য পেয়েছে ৯ হাজারের বেশি।

লি পিংয়ের ভাষ্য, ১৯৯৬ থেকে ২০১৪ সালের মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ করে ৭ কোটি ইউয়ানের বেশি আয় করেন তিনি। ২০১৪ সালে একটি ব্যবসায়িক ফোরামে তার পরিচয় হয় রাষ্ট্রায়ত্ত একটি বড় ব্যাংকের হিসাব ব্যবস্থাপক ঝাং শুদানের সঙ্গে। দুজনই শানসি প্রদেশের হানঝং এলাকার বাসিন্দা।

লি জানান, ঝাং তাকে বলেছিলেন, ছোটবেলায় বাবা-মা পরিত্যাগ করেছিলেন তাকে। পরে এক দরিদ্র বৃদ্ধ দম্পতি লালন-পালন করেন তাকে। কঠোর পরিশ্রম করে চাকরি পান ব্যাংকে। পরে লির সন্দেহ হয়, পরিচয়ের আগেই তার আর্থিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন ঝাং।

আরও পড়ুন

গণিতে পটু হাঙর, তাদেরও থাকে ঘনিষ্ঠ বন্ধু

১৫ জুলাই ২০২৬

লি ওই ব্যাংকে ২ কোটি ইউয়ান জমা রাখার পর ঝাং বিভিন্ন অজুহাতে টাকা ধার নিতে শুরু করেন তার কাছ থেকে। তিনি বলতেন, যারা তাকে লালন-পালন করেছেন, তাদের চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন।

২০১৫ সালের শুরুতে লিকে বিয়ের প্রস্তাব দেন ঝাং। তিনি বলেছেন, লির দেখাশোনা করবেন, সন্তান নেবেন এবং লির আট বছর বয়সী মেয়ের পড়াশোনার দায়িত্বও নেবেন। একই বছরের মার্চে নিজেকে অন্তঃসত্ত্বা বলে দাবি করেন ঝাং। পরের মাসে লি ৭৫ লাখ ইউয়ান দিয়ে শেনজেনে একটি ফ্ল্যাট কেনেন এবং সেটি ঝাংয়ের নামে নিবন্ধন করেন। এরপর তাদের বিয়ে হয় হানঝংয়ে।

বিয়ের পরদিন লি গাড়িতে করে রওনা হন শেনজেনের উদ্দেশে। আর ঝাং বিমানে আলাদাভাবে যাওয়ার কথা ছিল। পথে লির গাড়ির ব্রেক বিকল হয়ে দুর্ঘটনা ঘটে।

কয়েক দিন পর ঝাং দাবি করেন, চাকরির মূল্যায়ন ভালো দেখানোর জন্য সাময়িকভাবে তার ব্যাংক হিসাবে জমা রাখতে হবে ১ কোটি ইউয়ান। লি পুরো অর্থ দিতে না পারলেও ২৭ লাখ ৪০ হাজার ইউয়ান পাঠান তার হিসাবে।

এরপরই নিখোঁজ হয়ে যান ঝাং। পুলিশ পরে জানতে পারে, তিনি হংকং হয়ে পালিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। লির দাবি, ঝাং তার টাকা, তার কেনা চারটি সম্পত্তির মালিকানার কাগজ এবং নিজের সব পরিচয়পত্র নিয়ে পালিয়ে যান।

পরে তদন্তকারীরা লিকে জানান, শেনজেনে যাওয়ার আগে নষ্ট করে দেওয়া হয়েছিল তার গাড়ির ব্রেক। তাদের সন্দেহ, এ ঘটনায় জড়িত ছিলেন ঝাং ও তার এক সহযোগী।

লি তার ভিডিওতে বলেছেন, ‘তিনি যদি শুধু আমার টাকা নিয়ে পালাতেন, তাহলে হয়তো আমি আর বিষয়টি নিয়ে এগোতাম না। কিন্তু তিনি আমাকে হত্যার চেষ্টা করেছেন। স্ত্রী হিসেবে আমার সব সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার পরিকল্পনাই ছিল তার।’

এরপর ঝাংকে খুঁজে বের করতে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন তিনি। যুক্তরাষ্ট্রজুড়ে চীনা কমিউনিটি সংগঠন, গির্জা এবং যোগাযোগ করেন প্রসূতি পরিচর্যা কেন্দ্রগুলোর সঙ্গে। পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্রে আইনজীবী এবং নিয়োগ দেন ব্যক্তিগত গোয়েন্দাও।

লি জানান, এই অনুসন্ধানে তার খরচ হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ ইউয়ান। শেষ পর্যন্ত লস অ্যাঞ্জেলেস পুলিশ ঝাং ও তার সন্তানের সন্ধান পায়। পরে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়, ওই শিশুটি লির জৈবিক সন্তান নয়।

লি জানান, শুরুতে ঝাং তার আইনি স্ত্রী হওয়ায় প্রতারণার মামলা এগোয়নি। তবে ২০২০ সালে শেনজেনের একটি আদালত তাদের বিয়ে বাতিল ঘোষণা করেন এবং ঝাংয়ের নামে থাকা চারটি সম্পত্তি লির কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

লির দাবি, ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার একটি আদালত প্রতারণা, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও থাকা, শিশু অপহরণ এবং মানবপাচারসহ ২৩টি অপরাধে দোষী সাব্যস্ত করে ঝাংকে ৬৫ বছরের কারাদণ্ড দেন।

এ ছাড়া ঝাংয়ের কয়েকজন সহযোগীও ছিলেন বলে দাবি করেছেন লি। তার অভিযোগ, অর্থ ঝাংকে বিদেশে পাচার এবং যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন তারা।
সূত্র: এনডিটিভি

বিয়েপ্রতারণাচীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে