Agamir Somoy E-Paper
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

জাপানে বৈপ্লবিক পরিবর্তন

প্রবীর বিকাশ সরকার
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:৪৬
জাপানে বৈপ্লবিক পরিবর্তন

  জাপানে এখন গ্রন্থপাঠ ও গ্রন্থব্যবসা রোমান্টিক এবং রোমাঞ্চকর আর্ট। সেই সঙ্গে শিক্ষামূলক ও প্রেরণাদায়ক।  সম্প্রতি জাপানে ‘শেআগাতা শোতেন’ (Share-Type Bookstore) একটি নতুন জনপ্রিয় প্রবণতা। ধারণাটি চমকপ্রদ এবং অর্থনৈতিক। জাপানের শহরাঞ্চলে ‘শেআ হাউসু’ তথা ‘শেয়ার হাউজ’ অর্থাৎ ‘সাবলেট’ প্রবণতা বিদ্যমান। সম্ভবত, এই সাবলেট/সাবলিজ প্রবণতা থেকেই ‘শেয়ারভিত্তিক বইয়ের দোকান’ ব্যবসার উদ্ভব।

একটি বইয়ের দোকানের ভেতরে ছোট ছোট ‘তাক’ বা ‘শেলফ’ ব্যক্তিগতভাবে ভাড়া দেওয়া হয় এবং সেই তাকের মালিক নিজে পছন্দের বই সাজিয়ে বিক্রি বা প্রদর্শন করতে পারেন, এমনটি এখন পর্যন্ত জাপানেই দেখা যাচ্ছে। দেশ-বিদেশের গণমাধ্যমেও শিরোনাম হয়েছে। স্বাতন্ত্রিক সংস্কৃতি, সৃজনশীলতা ও পুঁজিবাদের দেশ জাপান নতুন নতুন আইডিয়া ও উদ্ভাবনের জন্য অদ্বিতীয়। শেয়ার-টাইপ বইয়ের দোকানও তারই প্রমাণ।

২০০৫ সালে টোকিওর ইয়ানেসেন উপশহরে শুরু ‘এক বাক্স পুরনো বইয়ের বাজার’কে প্রাথমিক উদ্যোগ ধরা হয়। এখানে সাধারণ নাগরিক নিজের নির্বাচিত বই নিয়ে ছোট ছোট স্টল বসাতেন। জাপানিরা যেহেতু পাঠ্যপ্রিয় জাতি, তাই ক্রেতা তার পছন্দনীয় বই কমবেশি মূল্যে কেনার সুযোগ পেয়েছেন। ক্রমে এই প্রবণতাটি জনপ্রিয় হতে থাকে। গ্রন্থপাঠক বই পাঠ করার পর স্টল সাজিয়ে সেই বই বিক্রি করে দিচ্ছেন, আর অনুসন্ধানী, অন্বেষী পাঠক কিনে হস্তগত করছেন।

এভাবে ধারণাটি অভিনব প্রবণতার স্থায়ী রূপ লাভ করে অর্থাৎ তাক ভাড়া দিয়ে বই বিক্রির আধুনিক রূপটি ২০১৭ সালের দিকে দৃষ্টিগোচর হয়। এ সময় টোকিওর ‘য়োমুগি বুকস’ নামক একটি বইয়ের দোকান ‘সবাই মিলে তৈরি করি এক বাক্স বইয়ের দোকান’ নামে একটি প্রকল্প শুরু করে। এরপর ২০১৮ সালে টোকিওর ‘বুকশপ ট্রাভেলার’ নামক গ্রন্থবিতানের মালিক ওয়াকে মাসায়ুকি ‘হিতো বাকো তেনশু’ তথা ‘এক বাক্স দোকানি’ নামে একটি ব্যবস্থা চালু করেন। কী এই ব্যবস্থা? দোকানের তাকগুলোকে ছোট ছোট অংশে ভাগ করা যাতে গ্রন্থপাঠক বা যে কেউ একটি তাক বা বাক্স (তাকগুলো দেখতে বাক্সের মতো, তাই বাক্স নামকরণ) ভাড়া নিতে পারেন। সেই তাকের মালিক নিজের পছন্দ মতো বই, ম্যাগাজিন, মিনি প্রকাশনা বা সাহিত্য সংশ্লিষ্ট জিনিসপত্র বিক্রি করবেন। ফলে দেখা যাচ্ছে একটি বইয়ের দোকানে ১০০টির বেশি ক্ষুদ্র বইয়ের দোকান একসঙ্গে বিরাজিত থেকে অসাধারণ এক বৈচিত্র্য ও সামাজিক সম্পর্কের সূচনা করছে।

গবেষকরা ২০১৯ সালে টোকিওর কিচিজোজি শহরের ‘বুক ম্যানশন’ বইয়ের দোকানকে আধুনিক ‘শেয়ার-টাইপ বইয়ের দোকানে’র অন্যতম পথিকৃৎ হিসেবে উল্লেখ করছেন। প্রতিষ্ঠানটি পরবর্তীকালে সারা জাপানে এই মডেল জনপ্রিয় করতে বড় ভূমিকা রাখে।

ব্যবসাটি এরকম যে, একজন ব্যক্তি মাসিক কয়েক হাজার ইয়েন দিয়ে একটি ছোট তাক ভাড়া নেন। সেখানে নিজের পছন্দের বই, বিরল সংগ্রহ, সাহিত্য, ইতিহাস, কবিতা বা বিশেষ আগ্রহবিষয়ক বই রাখেন। প্রতিটি তাক মূলত একটি ‘ব্যক্তিগত মিনি বইয়ের দোকান’ হিসেবে কাজ করে। ক্রেতারা বইয়ের পাশাপাশি তাকের মালিকের রুচিবোধ, পছন্দ, আগ্রহ এবং অনুসন্ধানরত বইয়ের খোঁজ বা প্রাপ্তিসংক্রান্ত পরামর্শ জানতে পারেন। ফলে বিক্রেতা ও ক্রেতার মধ্যে একটি বন্ধুত্ব গড়ে ওঠে, গড়ে ওঠে কমিউনিটি। আর এটাই হচ্ছে জাপানি সমাজে শান্তি, সহাবস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির ঐতিহ্য।

সাম্প্রতিককালে ডিজিটাল প্রকাশনা ও ইন্টারনেটভিত্তিক বিনোদন ক্রমবর্ধমান বিধায় দ্রুত হারে বইয়ের দোকান হ্রাস পাচ্ছে। ২০২৬ সালের হিসাবে দেশে বইয়ের দোকানের সংখ্যা ১০ হাজারের নিচে নেমে গেছে। তথাপি, অনলাইন বিক্রির যুগেও মানুষ বই আবিষ্কারের আগ্রহ, আনন্দ এবং অভিজ্ঞতা লাভ করতে চাইছে। একই আগ্রহের পাঠক, লেখক ও প্রকাশকের মধ্যে সরাসরি যোগাযোগ হচ্ছে, যা প্রতিষ্ঠিত গ্রন্থবাজারে বা বইয়ের দোকানে সম্ভব হয় না।

জাপানে এখন বইয়ের দোকানগুলোকে নান্দনিক ডিজাইনে সাজিয়ে সৃজনশীল চিন্তা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা হচ্ছে। যেমন, ‘মোরিওকা শোতেন’, টোকিওর ফ্যাশনেবল ‘গিনজা’ শহরে ২০১৫ সালে প্রতিষ্ঠিত অত্যাধুনিক বৃহৎ গ্রন্থবিতান, যেখানে ‘একটি বই, একটি কক্ষ’ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। প্রতি সপ্তাহে একটি বইকে কেন্দ্র করে একটি কক্ষ সাজানো হয় অর্থাৎ, বইটিকে কেন্দ্র করে প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটা দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

টোকিওসহ বড় বড় শহরে ‘বুক ক্যাফে’র সংখ্যা ক্রমবর্ধমান। বই+ক্যাফে+কমিউনিটি এখন একটি নতুন মডেল। এখন অনেক মানুষ শুধু বই কিনতে নয়, সুন্দর পরিবেশে পড়তে, কাজ করতে, আড্ডা দিতে বা শান্ত সময় কাটাতে বুক ক্যাফেতে যান। ফলে বইয়ের দোকানগুলোয় রোমান্টিক ক্যাফে, লাউঞ্জ ও ইভেন্ট স্পেস যুক্ত হচ্ছে। এক্ষেত্রে একটি বড় সাফল্য হলো ‘বুনকিৎসু টোকিও’। এই গ্রন্থবিতানটি এত জনপ্রিয় হয়েছে যে ২০২৫ সালে আরও বড় আকারে নবনির্মিত তাকানাওয়া গেইটওয়ে শহরে নতুন শাখা চালু হয়েছে। সেখানে এক লাখের বেশি বই এবং একাধিক ক্যাফে-লাউঞ্জ বিদ্যমান।

সম্প্রতি তরুণদের মধ্যে ‘ধীরে পাঠ’ সংস্কৃতি পরিলক্ষিত হচ্ছে। ব্যস্ততম জাপানে যান্ত্রিক ক্লান্তি, SNS-এর অতিরিক্ত ব্যবহার এবং শান্ত পরিবেশের চাহিদা বৃদ্ধির কারণে বই পড়ার জন্য নিরিবিলি ক্যাফে জনপ্রিয় হচ্ছে। কর্মজীবী তরুণ-তরুণীরা সেজন্য নিরিবিলি নান্দনিক বুক ক্যাফে এবং মানগা (কমিক্স) ক্যাফে ঢু দিচ্ছে। ‘বুক অ্যান্ড বেড’ নামক হোস্টেল রয়েছে, সেখানে অর্থের বিনিময়ে বইয়ের সঙ্গে রাত্রিযাপন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা বই কি!

জাপানে বইয়ের দোকানের নতুন ব্যবসায়িক কৌশল হিসেবে জাপানের বড় বড় বইয়ের চেইন দোকানগুলো এখন শুধু বই বিক্রির ওপর নির্ভর করছে না। তারা ক্যাফে, লাউঞ্জ, জিম, ডেটিং, কো-ওয়ার্কিং স্পেস ইত্যাদি যোগ করছে যাতে মানুষ বেশি সময় দোকানে থাকে। ২০২০-এর দশকে সবচেয়ে বড় প্রবণতাগুলোর একটি হলো, ‘বই বিক্রির জায়গা’ থেকে ‘বইভিত্তিক অভিজ্ঞতা ও কমিউনিটি স্পেস’-এ রূপান্তর।

বিশেষজ্ঞদের মতে, Share-Type Bookstore জাপানে শুধু ব্যবসায়িক মডেল নয়; এটি স্থানীয় সংস্কৃতি, পাঠ্যাভ্যাস এবং কমিউনিটি পুনর্গঠনের শান্তিময় ও স্বস্তিকর সংস্কৃতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, যেসব এলাকায় ঐতিহ্যবাহী বইয়ের দোকান বন্ধ হয়ে গেছে, সেখানে এই মডেল নতুন প্রাণ দিচ্ছে। শুধু যে প্রাপ্তবয়স্ক বা তরুণ প্রজন্মকে আকর্ষণ করছে তা নয়, মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীকেও আকর্ষণ করছে। তাদের জন্য এই মডেল যেমন একদিকে নতুন অ্যাডভেঞ্চার, বন্ধুত্বের সীমানা সম্প্রসারণ, অন্যদিকে কৈশোরেই অর্থনৈতিক ধ্যানধারণা লাভেরও একটি বড় সুযোগ। এখানে উল্লেখ্য যে, এই শেয়ারিং বুকস্টোরগুলো কীভাবে লাভ করে? যেমন, ওই ‘HACO’ বইয়ের দোকানটি— এখানে প্রতি তাকের মাসিক ভাড়া ৩ হাজার ৫০০ ইয়েন। এটিই মূলত দোকানের আয়ের প্রধান উৎস। অন্যদিকে, তাকের মালিকরা (বুক শেলফ মালিকরা) তাদের বই বিক্রির পুরো টাকাটাই নিজেরা পান।

জাপানে বর্তমানে ‘শেয়ারভিত্তিক বইয়ের দোকান’র সংখ্যা শতাধিক ছাড়িয়ে ক্রমবর্ধমান।

 

জাপানবৈপ্লবিক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    পরীক্ষা ছাড়াই ট্যালেন্টপুলে বৃত্তি, এবার প্রকাশের আগেই ফল ফাঁস

    পরীক্ষা ছাড়াই ট্যালেন্টপুলে বৃত্তি, এবার প্রকাশের আগেই ফল ফাঁস

    ১০ জুলাই ২০২৬, ০০:১৩

    প্রথমার্ধে ফ্রান্স বনাম বুনো!

    প্রথমার্ধে ফ্রান্স বনাম বুনো!

    ১০ জুলাই ২০২৬, ০১:০৬

    সংস্কৃতিচর্চার প্রয়োজন ও সংকট

    সংস্কৃতিচর্চার প্রয়োজন ও সংকট

    ১০ জুলাই ২০২৬, ০০:৫১

    মাদক থেকে বাঁচতে ইসলামের নির্দেশনা

    মাদক থেকে বাঁচতে ইসলামের নির্দেশনা

    ১০ জুলাই ২০২৬, ০০:৪৭

    বন্যাকবলিত চট্টগ্রাম পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

    বন্যাকবলিত চট্টগ্রাম পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

    ১০ জুলাই ২০২৬, ০০:৪৩

    ইরান হামলার জন্য প্রস্তুত শত শত ইসরায়েলি যুদ্ধবিমান

    ইরান হামলার জন্য প্রস্তুত শত শত ইসরায়েলি যুদ্ধবিমান

    ১০ জুলাই ২০২৬, ০১:১৩

    নারীর পরিচয় তার ব্যক্তিত্বে

    নারীর পরিচয় তার ব্যক্তিত্বে

    ১০ জুলাই ২০২৬, ০১:১৭

    এডিনবরাতে আইসিসির সভায় যোগ দিলেন তামিম

    এডিনবরাতে আইসিসির সভায় যোগ দিলেন তামিম

    ১০ জুলাই ২০২৬, ০১:১০

    পার্বতীপুরে ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

    পার্বতীপুরে ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

    ১০ জুলাই ২০২৬, ০১:৪০

    দুষ্প্রাপ্য বইয়ের রত্নভাণ্ডার তকমা হারাচ্ছে নীলক্ষেত

    দুষ্প্রাপ্য বইয়ের রত্নভাণ্ডার তকমা হারাচ্ছে নীলক্ষেত

    ১০ জুলাই ২০২৬, ০১:৫৩

    মাশহাদে কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়

    মাশহাদে কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়

    ১০ জুলাই ২০২৬, ০২:২৩

    ১৪ নভেম্বর বায়রার দ্বিবার্ষিক নির্বাচন, তফসিল ঘোষণা

    ১৪ নভেম্বর বায়রার দ্বিবার্ষিক নির্বাচন, তফসিল ঘোষণা

    ১০ জুলাই ২০২৬, ০০:০৪

    বিষাদ ভূমিতে বর্বর হামলা

    বিষাদ ভূমিতে বর্বর হামলা

    ১০ জুলাই ২০২৬, ০২:৩৯

    পাহাড়চাপা এই জীবন

    পাহাড়চাপা এই জীবন

    ১০ জুলাই ২০২৬, ০০:৪৪

    কোমা থেকে ফেরা!

    কোমা থেকে ফেরা!

    ১০ জুলাই ২০২৬, ০০:৪৩

    advertiseadvertise