৭৩১ পদে মহিলাবিষয়ক অধিদপ্তরে বড় নিয়োগ

লোগো
মহিলাবিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ছয় ক্যাটাগরির শূন্য পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। ১ জুলাই প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। ৮ জুলাই প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)।
পদসংখ্যা: ৯৭টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ৩৬টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: ডে-কেয়ার ইনচার্জ।
পদসংখ্যা: ২৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা এসএসসি পাস।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ১৬৩টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ৪০৮টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৮ জুলাই, ২০২৬; বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি





