স্কয়ার গ্রুপের অধীনে চাকরি, নেই বয়সসীমা

ফাইল ছবি
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস ডিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল ২৯ জুন প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: এক্সিকিউটিভ, (সফটওয়্যার ডেভেলপমেন্ট)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: আইটি ডেভেলপমেন্টে দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ— উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (উত্তরা)।
বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও প্রার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ১৫ জুলাই, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





