Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

বিচিত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

সৈয়দ ফরহাদ
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:২০
শেয়ার করুন:
বিচিত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রাশিয়ার আকাদেমিক লোমোনোসোভ বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রূপপুরের এই ঐতিহাসিক মুহূর্তে বিশ্বের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে চমকপ্রদ ও বিস্ময়কর সব তথ্যের খোঁজ দিচ্ছেন সৈয়দ ফরহাদ

 

৭২ বছর আগের গল্প

সূচনাটি হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবনিনস্ক শহরে। আজকের দিনে একটি ছোট শহরে বিদ্যুৎ সরবরাহ করতে ৫ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্রকে খুব বড় কিছু মনে হবে না। অথচ ১৯৫৪ সালে এই সামান্য ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রই বদলে দিয়েছিল শক্তি উৎপাদনের ইতিহাস।

কেন্দ্রটির নাম ছিল এএম-১। রুশ ভাষায় এর অর্থ ‘আতোম মিরনি’, অর্থাৎ শান্তিপূর্ণ পরমাণু। পানি দিয়ে শীতল করা এবং গ্রাফাইট দিয়ে নিয়ন্ত্রিত এই রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লির তাপ উৎপাদনক্ষমতা ছিল ৩০ মেগাওয়াট। সেখান থেকে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো।

১৯৫৯ সালে এর বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়। এরপর এটি বৈজ্ঞানিক গবেষণা এবং চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থ তৈরির কাজে লাগানো হয়। ২০০২ সালের ২৯ এপ্রিল চুল্লিটি চূড়ান্তভাবে বন্ধ করা হয়। ২০০৯ সালে একে জাদুঘরে রূপান্তর করা হয়।

 

জাহাজের পেটে বিদ্যুৎকেন্দ্র

তবে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রচলিত ধারণাকে আগাপাশতলা বদলে দেয় রাশিয়ার আরেকটি উদ্যোগ। এই বিদ্যুৎকেন্দ্রের অবস্থান সাগরের বুকে, একটি জাহাজের ওপর! রাশিয়ার আকাদেমিক লোমোনোসোভ বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এই স্থাপনায় রয়েছে দুটি পারমাণবিক রিঅ্যাক্টর। সম্মিলিতভাবে এগুলো ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। ২০২০ সালের মে মাসে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে। পেভেক শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি তাপ সরবরাহও করছে এটি।

 

পারমাণবিক শক্তিচালিত জাহাজ

রাশিয়ার আইসব্রেকারগুলো পারমাণবিক শক্তিচালিত। এসব জাহাজের কাজ আর্কটিক অঞ্চলের পুরু বরফ ভেঙে নৌপথ তৈরি করা। জাহাজের ভেতরে থাকা পারমাণবিক চুল্লি থেকে উৎপন্ন শক্তিতে টারবাইন ও প্রোপেলার চলে। আর এর সামনের অংশটি এমনভাবে তৈরি, যাতে জাহাজটি বরফের ওপর উঠে নিজের ওজনের চাপে তা ভেঙে সামনে এগিয়ে যেতে পারে। রাশিয়া বর্তমানে বিশ্বের একমাত্র দেশ, যারা বাণিজ্যিকভাবে পারমাণবিক আইসব্রেকার পরিচালনা করছে।




কেউ নির্ভরশীল, কেউ কেউ করেছে প্রত্যাখ্যান

ফ্রান্সের বিদ্যুৎ ব্যবস্থায় পারমাণবিক শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির বিদ্যুতের প্রায় দুই-তৃতীয়াংশই আসে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। ইউরোস্ট্যাটের ২০২৪ সালের হিসাব অনুযায়ী, ফ্রান্সে উৎপাদিত মোট বিদ্যুতের ৬৭ দশমিক ৩ শতাংশ এসেছে পারমাণবিক উৎস থেকে।

অন্যদিকে অস্ট্রিয়ার গল্প একেবারেই আলাদা। দেশটিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থাকলেও কখনো এক ইউনিট বিদ্যুৎও উৎপাদন করেনি। জোয়েনটেনডর্ফ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ শেষ হয়েছিল ১৯৭০-এর দশকে। কিন্তু চালু করার আগে ১৯৭৮ সালের ৫ নভেম্বর দেশটিতে গণভোট অনুষ্ঠিত হয়। প্রশ্ন ছিল, কেন্দ্রটি চালু করা হবে কি না। গণভোটে ৫০ দশমিক ৫ শতাংশ ভোটার এর বিপক্ষে মত দেন। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত কেন্দ্রটি আর কখনো চালু করা হয়নি। বর্তমানে এটি প্রশিক্ষণ, প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন চলচ্চিত্রের শুটিংয়ের কাজে ব্যবহৃত হয়।

 

মরুভূমির গরমে পারমাণবিক চুল্লি

পারমাণবিক চুল্লি শীতল রাখতে প্রচুর পানির প্রয়োজন হয়। তাই রূপপুর যেমন পদ্মার তীরে, তেমনি আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের ‘বারাকাহ’ গড়ে উঠেছে পারস্য উপসাগরের উপকূলে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে নির্মিত ১ হাজার ৪০০ মেগাওয়াটের চারটি রিঅ্যাক্টর থেকে এখানে মোট ৫ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। মরুভূমির তীব্র গরম, ধুলা ও উষ্ণ লবণাক্ত পানি সামলাতে কেন্দ্রটিতে বড় পাম্প, হিট এক্সচেঞ্জার এবং বিশেষ শীতাতপ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে চারটি ইউনিটই পূর্ণাঙ্গভাবে চালু হয়, যা আমিরাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ২৫ শতাংশ পূরণ করছে।

 

মানুষের আগে প্রকৃতিই তৈরি করেছিল পারমাণবিক চুল্লি

প্রকৃতি নিজেই এমন চুল্লি তৈরি করেছিল প্রায় ২০০ কোটি বছর আগে! ১৯৭২ সালে আফ্রিকার দেশ গ্যাবনের ‘ওকলো’ অঞ্চলের একটি ইউরেনিয়াম খনিতে বিজ্ঞানীরা এই বিস্ময়কর সত্য আবিষ্কার করেন। গবেষকদের মতে, প্রাকৃতিক উপায়ে তৈরি এই পারমাণবিক চুল্লিগুলো প্রায় এক লাখ বছর ধরে সক্রিয় ছিল। প্রকৃতির এই অনন্য সৃষ্টি বিজ্ঞানীদের সামনে শুধু অতীতের রহস্যই উন্মোচন করেনি; বরং আধুনিক পারমাণবিক বর্জ্য ভূগর্ভে দীর্ঘ সময় কীভাবে নিরাপদ রাখা যায়, তা গবেষণার এক বড় পথ খুলে দিয়েছে।

সূত্র: ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, রয়টার্স, ইআইএ, ইউরো নিউজ, হিস্ট্রি ডটকম

 

বিচিত্রপারমাণবিকবিদ্যুৎকেন্দ্ররূপপুরবিস্ময়করবিদ্যুৎআতোম মিরনিচুল্লিখোলা হাওয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী