রূপপুরের এই ঐতিহাসিক মুহূর্তে বিশ্বের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে চমকপ্রদ ও বিস্ময়কর সব তথ্যের খোঁজ দিচ্ছেন সৈয়দ ফরহাদ
৭২ বছর আগের গল্প
সূচনাটি হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবনিনস্ক শহরে। আজকের দিনে একটি ছোট শহরে বিদ্যুৎ সরবরাহ করতে ৫ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্রকে খুব বড় কিছু মনে হবে না। অথচ ১৯৫৪ সালে এই সামান্য ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রই বদলে দিয়েছিল শক্তি উৎপাদনের ইতিহাস।
কেন্দ্রটির নাম ছিল এএম-১। রুশ ভাষায় এর অর্থ ‘আতোম মিরনি’, অর্থাৎ শান্তিপূর্ণ পরমাণু। পানি দিয়ে শীতল করা এবং...