স্বাস্থ্য টিপস
অতিরিক্ত কফি পান কি কিডনিতে পাথর বাড়ায়?
ডা. সৈয়দ সানি উজ জামান

গ্রাফিকস: আগামীর সময়
পরিমিত কফি পান কিডনিতে পাথরের ঝুঁকি বাড়ায় না; বরং কিছুটা কমাতে পারে। কফিতে থাকা ক্যাফেইন প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে প্রস্রাব পাতলা থাকে এবং খনিজ পদার্থ জমে পাথর তৈরির সুযোগ কমে। তাই দিনে এক-দুই কাপ কফি সাধারণত উদ্বেগের কিছু নয়।
তাহলে সমস্যা কোথায়
- কফি খেয়ে যদি পর্যাপ্ত পানি না খাওয়া হয়, তাহলে শরীরে পানির ঘাটতি হতে পারে
- অতিরিক্ত ক্যাফেইন প্রস্রাবে ক্যালসিয়ামের পরিমাণ কিছুটা বাড়াতে পারে
- কফির সঙ্গে বেশি চিনি ও দুধ যোগ করলে তা আলাদা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে
- যাদের আগে পাথর হয়েছে, বিশেষত অক্সালেট জাতীয় পাথর, তাদের ক্ষেত্রে কফি পান পরিমিত থাকা ভালো
নিরাপদ থাকতে যা মনে রাখবেন
- কফি পানের পাশাপাশি সারা দিন পর্যাপ্ত পানি পান করুন
- দিনে অতিরিক্ত কফি না খেয়ে পরিমিত রাখুন
- কফিতে চিনি ও অতিরিক্ত দুধ কমিয়ে দিন
- আগে পাথর হয়ে থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
খাদ্যাভ্যাস ঠিক করুন
কফি নিজে কিডনির পাথরের জন্য দায়ী নয়; বরং পানি কম খাওয়া আর সার্বিক ভুল খাদ্যাভ্যাসই আসল ঝুঁকি। তাই কফি উপভোগ করুন পরিমিতভাবে। আর তার সঙ্গে পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না।
লেখক : সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম।



