স্বাস্থ্য টিপস
প্রস্রাবের রঙ শরীর সম্পর্কে যা জানায়

গ্রাফিকস: আগামীর সময়
প্রস্রাবের রঙ আপনার শরীরের ব্যাপারে অনেক কিছুর জানান দেয়। শরীরে পানি কম পড়েছে কি না, কিডনি ঠিক আছে কি না, ভেতরে কোনো সংক্রমণ বাসা বাঁধল কি না— অনেক সময় এর প্রথম আভাস মেলে প্রস্রাবের রঙেই। সুস্থ শরীরে প্রস্রাবের রঙ থাকে হালকা হলুদ। চলুন দেখে নিই, কোন রঙ কী বলছে—
হালকা হলুদ: শরীরে পানির ভারসাম্য ঠিক আছে
গাঢ় হলুদ: শরীর পানি চাইছে, এক গ্লাস পানি খেয়ে নিন
একদম স্বচ্ছ পানির মতো: হয়তো একটু বেশিই পানি খাচ্ছেন, তবে এতে ভয়ের কিছু নেই
কমলা: পানিশূন্যতা, লিভারের সমস্যাও হতে পারে
লালচে বা গোলাপি: প্রস্রাবে রক্ত থাকতে পারে এটিকে হালকাভাবে নেবেন না
ঘোলাটে: মূত্রনালিতে সংক্রমণের ইঙ্গিত
ফেনা ওঠা: কিডনি থেকে প্রোটিন বেরিয়ে যাওয়ার লক্ষণ হতে পারে
কখন ডাক্তারের কাছে যাবেন
- প্রস্রাবে রক্ত বা লালচে আভা দেখলে
- প্রস্রাব ঘোলাটে বা দুর্গন্ধযুক্ত থাকলে
- রঙ বদলের সঙ্গে জ্বর, ব্যথা বা জ্বালাপোড়া হলে
- প্রস্রাবে বারবার ফেনা দেখা দিলে
প্রস্রাবের রঙের বেশিরভাগ পরিবর্তনই ক্ষতিকর নয়। বিটরুট খেলে প্রস্রাব লালচে হতে পারে, কিছু ভিটামিন খেলে উজ্জ্বল হলুদ করে দেয়। তাই দু-এক দিনের সাময়িক বদলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কিন্তু অস্বাভাবিক রঙ এক/দুদিনের ভেতর স্বাভাবিক না হলে সেই সংকেতকে গুরুত্ব দেওয়াই বুদ্ধিমানের কাজ।
লেখক : সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম।



