কাজের ব্যস্ততা, ভ্রমণ কিংবা পরিষ্কার টয়লেটের অভাব— নানা কারণে আমরা প্রায়ই প্রস্রাবের বেগ চেপে রাখি। বিষয়টি সাধারণ মনে হলেও নিয়মিত এই অভ্যাস শরীরের জন্য মোটেও নিরাপদ নয়। বিশেষত নারীদের ক্ষেত্রে এটি নানা জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।
মূত্রথলি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রস্রাব ধরে রাখতে পারে। বেগ আসার পরও দীর্ঘক্ষণ তা চেপে রাখলে মূত্রথলির পেশি ও কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। নিয়মিত প্রস্রাব চেপে রাখলে যেসব সমস্যা হতে পারে—
· মূত্রনালি ও মূত্রথলির সংক্রমণ
· বারবার প্রস্রাবের...