স্বাস্থ্য টিপস
পায়ের তালু ফাটার কারণ কি ভিটামিনের অভাব

গ্রাফিকস: আগামীর সময়
শীতে আমাদের পায়ের তালু বা গোড়ালি ফাটতে শুরু করে। অনেকে এটিকে শরীরে ভিটামিনের অভাবের লক্ষণ হিসেবে ধরে নেন। কিন্তু পায়ের তালু ফাটার বেশিরভাগ কারণই ভিটামিনের অভাব নয়। আমাদের গোড়ালির ত্বক শরীরের অন্য অংশের তুলনায় মোটা এবং সেখানে তেলগ্রন্থি কম থাকে। ফলে ত্বক শুকিয়ে গেলে সহজেই ফেটে যায়।
পায়ের তালু ফাটার সাধারণ কারণ
- ত্বকের অতিরিক্ত শুষ্কতা ও শীতের আবহাওয়া
- দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা বা শক্ত জুতা পরা
- খালি পায়ে হাঁটা ও গোড়ালির যত্নের অভাব
- পর্যাপ্ত পানি পান না করা
- বয়স বাড়ার সঙ্গে ত্বক পাতলা ও শুষ্ক হয়ে যাওয়া
তবে কিছু ক্ষেত্রে ভিটামিন ও পুষ্টির অভাবও এতে ভূমিকা রাখতে পারে, বিশেষত ভিটামিন বি৩
বি৭ (বায়োটিন), ভিটামিন ই বা জিংকের ঘাটতি।
এ ছাড়া দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যায়ও পা ফাটতে পারে
পা ফাটা কমাতে যা করণীয়
- গোসলের পর পায়ে ময়েশ্চারাইজার লাগান
- পর্যাপ্ত পানি পান করুন
- নরম ও আরামদায়ক জুতা পরুন
- গোড়ালি নিয়মিত পরিষ্কার রাখুন
- পা ফেটে রক্ত বের হলে চিকিৎসকের পরামর্শ নিন
পায়ের তালু ফাটা মানেই ভিটামিনের অভাব নয়। বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক যত্ন ও ত্বক আর্দ্র রাখলেই সমস্যা সেরে যায়। তবে দীর্ঘদিন না সারলে এর পেছনে অন্য কোনো রোগ আছে কি না, তা পরীক্ষা করিয়ে নেওয়া ভালো।
লেখক : সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম।



