যুক্তরাষ্ট্রে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংগৃহীত ছবি
কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও যুক্তরাষ্ট্র শাখা, কেন্দ্রীয় ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতা ওয়াশেদ রহমান ও জহির খান যৌথভাবে সঞ্চালনা করেন। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট ও জিলুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আব্দুস সবুর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, অন্যতম নেতা এবাদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব বদিউল আলম, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ফয়েজ চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আবু সাইদ আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদলের অন্যতম নেতা আতিকুল আহাদ, যুবদল নেতা শরীফ হোসেন ও মনিব হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন ও খোরশেদ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য নূর আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম দিপু, নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব হারুন মিয়া, সাবেক ক্রীড়া সম্পাদক আহমেদ বাবু এবং স্বেচ্ছাসেবক দল নেতা টিপু, কবির হোসেন, হারুন অর রশীদ ও হামিদুল রহমান অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিরা কেক কেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।







