কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার স্থানীয় সময় আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও যুক্তরাষ্ট্র শাখা, কেন্দ্রীয় ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতা ওয়াশেদ রহমান ও জহির খান যৌথভাবে সঞ্চালনা করেন। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ...