পরামর্শ
কর্মক্ষেত্রে বার্নআউটের লক্ষণ বুঝবেন যেভাবে

ওয়াকিলা তাবাসসুম মুমু - ছবি: লেখকের সৌজন্যে
উপায় জানাচ্ছেন ওয়াইজারগেটস টেকনোলজিস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওয়াকিলা তাবাসসুম মুমু
করপোরেট জীবন, পেশাগত প্রতিযোগিতা এবং লক্ষ্য অর্জনের অবিরাম চাপে অনেকের মধ্যেই চরম ক্লান্তির প্রবণতা বাড়ছে। কাজের প্রতি অনীহা, অতিরিক্ত মানসিক চাপ এবং কাজ করতে বসলেই একধরনের বিরক্তি বা বিতৃষ্ণা তৈরি হওয়া ওয়ার্কপ্লেস বার্নআউটের প্রাথমিক লক্ষণ। এই নীরব সমস্যা শুধু কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা কমায় না; বরং সামগ্রিক জীবনযাত্রার মান ও শারীরিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। সময়মতো লক্ষণগুলো শনাক্ত করতে না পারলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
শারীরিক ও মানসিক সংকেত: কাজের কারণে বার্নআউট হচ্ছে কি না, তা বোঝার জন্য শরীর ও মন কিছু সুনির্দিষ্ট সংকেত দেয়। প্রথমত, পর্যাপ্ত ঘুমানোর পরও সকালে চরম ক্লান্তি অনুভব করা এবং বিছানা ছাড়তে অনীহা তৈরি হওয়া। দ্বিতীয়ত, ঘন ঘন সর্দি-কাশি, মাথাব্যথা, ঘাড় বা পিঠে ব্যথা এবং হজমের সমস্যা দেখা দেওয়া। তৃতীয়ত, কাজের প্রতি চরম উদাসীনতা ও অনীহা তৈরি হওয়া।
আচরণগত পরিবর্তন ও কর্মক্ষমতা কমা: ওয়ার্কপ্লেস বার্নআউটে আক্রান্ত ব্যক্তির আচরণ ও কাজের ধরনে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। কর্মক্ষেত্রে ছোটখাটো ভুলের সংখ্যা বেড়ে যায় এবং মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে আসে। সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা বা গ্রাহকের সঙ্গে কথা বলার সময় অল্পতেই মেজাজ হারানো, খিটখিটে আচরণ করা কিংবা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ার মতো ঘটনা ঘটতে পারে। কখনো কখনো কাজের চাপ এড়াতে নির্ধারিত কাজ ফেলে রাখা বা
এই নীরব সমস্যা শুধু কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা কমায় না; বরং সামগ্রিক জীবনযাত্রার মান ও শারীরিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে
ব্যক্তিগত সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যে প্রভাব: পেশাগত জীবনের এই চরম ক্লান্তি ও চাপ শুধু অফিসের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না; দ্রুত তা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রভাব ফেলে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের কারণে পরিবার ও বন্ধুদের সময় দেওয়া কমে যায়, ফলে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। তুচ্ছ কারণে পরিবারের সদস্যদের ওপর রাগ দেখানো, কারও সঙ্গে কথা বলতে অনীহা কিংবা নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা দেখা
উত্তরণের উপায়: এমন সমস্যা থেকে বেরিয়ে আসতে জীবনযাত্রায় সচেতন পরিবর্তন আনা জরুরি। প্রথমত, কাজের নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে। কর্মঘণ্টার বাইরে ব্যক্তিগত সময়ে কাজের ই-মেইল দেখা কিংবা অফিসের কাজ নিয়ে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, কাজের ফাঁকে নিয়মিত বিরতি নেওয়া জরুরি। শখের চর্চা, শারীরিক ব্যায়াম বা যোগব্যায়াম এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার ও পানি পানের অভ্যাস গড়ে তুলতে হবে। তৃতীয়ত, নিজের অনুভূতি ও সমস্যাগুলো
মনে রাখতে হবে, অতিরিক্ত কাজ কিংবা সাফল্যের পেছনে অবিরাম ছুটে চলাই জীবনের সবকিছু নয়; বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখাই দীর্ঘমেয়াদি সুস্থতা ও সফলতার অন্যতম চাবিকাঠি।



