উপায় জানাচ্ছেন ওয়াইজারগেটস টেকনোলজিস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওয়াকিলা তাবাসসুম মুমু
করপোরেট জীবন, পেশাগত প্রতিযোগিতা এবং লক্ষ্য অর্জনের অবিরাম চাপে অনেকের মধ্যেই চরম ক্লান্তির প্রবণতা বাড়ছে। কাজের প্রতি অনীহা, অতিরিক্ত মানসিক চাপ এবং কাজ করতে বসলেই একধরনের বিরক্তি বা বিতৃষ্ণা তৈরি হওয়া ওয়ার্কপ্লেস বার্নআউটের প্রাথমিক লক্ষণ। এই নীরব সমস্যা শুধু কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা কমায় না; বরং সামগ্রিক জীবনযাত্রার মান ও শারীরিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। সময়মতো লক্ষণগুলো শনাক্ত...