Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

মুচমুচে বর্ষা বিকাল

আফরোজা খানম সনি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:৪০
মুচমুচে বর্ষা বিকাল

কলার মোচার চপ

বর্ষার অলস বিকাল আরও প্রাণবন্ত হয়ে ওঠে ভাজা খাবারে। সহজে ঘরেই তৈরি করা যাবে এমন সহজ ও মজাদার নাশতার রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন আফরোজা খানম সনি

কলার মোচার চপ

উপকরণ: কলার মোচা (মাঝারি আকারের; পরিষ্কার করে কুচি করা) ১টি, আলু (মাঝারি আকারের; সিদ্ধ ও ম্যাশ করা) ২টি, পেঁয়াজ (মাঝারি) কুচি ১টি, কাঁচা মরিচ (কুচি করা) ২-৩টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা চামচ (ঐচ্ছিক), ব্রেডক্রাম্ব ১ কাপ, ডিম (ফেটানো) ১টি অথবা কর্নফ্লাওয়ারের পাতলা ব্যাটার।

প্রণালি: মোচার শক্ত অংশ ও ফুলের ভেতরের শক্ত অংশ ফেলে দিয়ে পরিষ্কার করে কুচি করুন। এরপর সামান্য হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার ভালোভাবে চিপে অতিরিক্ত পানি বের করে নিন। একটি প্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ, আদা ও রসুন ভাজুন। এরপর কাঁচা মরিচ, সিদ্ধ মোচা, লাল মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলা ও লবণ দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট ভেজে নিন। শেষে ধনেপাতা মিশিয়ে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা মোচার মিশ্রণের সঙ্গে ম্যাশ করা আলু মিশিয়ে ভালোভাবে মেখে নিন। এবার পছন্দমতো গোল, ডিম্বাকার বা চ্যাপ্টা আকারে চপ তৈরি করুন। প্রতিটি চপ প্রথমে ফেটানো ডিম অথবা কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। কড়াইয়ে মাঝারি আঁচে তেল গরম করে চপগুলো সোনালি বাদামি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন।

পরিবেশন: গরম গরম কলার মোচার চপ টমেটো সস, ধনেপাতার চাটনি বা তেঁতুলের চাটনির সঙ্গে পরিবেশন করুন। বিকালের নাশতায় এক কাপ গরম চায়ের সঙ্গে দারুণ জমবে।

প্রন জ্যাকেট

উপকরণ (মূল): মাঝারি আকারের চিংড়ি (খোসা ও শিরা ছাড়ানো) ৫০০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, সয়া সস ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ডিম প্রয়োজনমতো।

উপকরণ (জ্যাকেট বা কোটিং তৈরির জন্য): আলুর খোসা পরিমাণমতো, ময়দা ১ কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।

প্রণালি: চিংড়ি ধুয়ে পানি ঝরিয়ে আদা বাটা, রসুন বাটা, সয়া সস, লেবুর রস, গোলমরিচ, লাল মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ১৫ মিনিট মেরিনেট করুন। একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, লবণ ও গোলমরিচ মিশিয়ে নিন। ডিম ও ঠান্ডা পানি দিয়ে ঘন কিন্তু মসৃণ ব্যাটার তৈরি করুন। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিন। ব্যাটারে চিংড়ি ডুবানোর পর আলুর খোসা জড়িয়ে দিতে হবে। মাঝারি আঁচে ৩-৪ মিনিট সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। টিস্যু পেপারের ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিতে পারেন।

পরিবেশন: টারটার সস, চিলি গার্লিক সস, মেয়োনিজ বা টমেটো কেচাপের সঙ্গে গরম গরম প্রন জ্যাকেট পরিবেশন করুন। সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, সালাদ ও লেবুর টুকরো দিলে স্বাদ আরও খুলবে।

ঢেঁড়স পপকর্ন

উপকরণ: ঢেঁড়স ২৫০ গ্রাম, বেসন আধা কাপ, কর্নফ্লাওয়ার সিকি কাপ, চালের গুঁড়া ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, চাট মসলা ১ চা চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ চা চামচ, তেল (ভাজার জন্য) পরিমাণমতো।

প্রণালি: ঢেঁড়স ভালোভাবে ধুয়ে পুরো পানি ঝরিয়ে নিন। এরপর ১-২ ইঞ্চি লম্বা টুকরো করে কাটুন। একটি পাত্রে বেসন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া, আদা-রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, হলুদ, জিরা, ধনে, গোলমরিচ গুঁড়া, লবণ ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। অল্প অল্প পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। ব্যাটারের সঙ্গে কাটা ঢেঁড়স ভালোভাবে মাখিয়ে ৫-১০ মিনিট রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে ঢেঁড়সগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা ঢেঁড়স কিচেন টিস্যুর ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিতে পারেন।

পরিবেশন: ওপরে চাট মসলা ছিটিয়ে টমেটো কেচাপ, চিলি সস বা মেয়োনিজের সঙ্গে গরম গরম ঢেঁড়স পপকর্ন পরিবেশন করুন।

 

রেসিপিবর্ষাকালইলিশ রান্না
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার