Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

বর্ষা পাতে ইলিশ

agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৩৫
শেয়ার করুন:
বর্ষা পাতে ইলিশ

ইলিশ মাছ সরষে বাটা

ভরা বাদলের দিনে খাবারের পাতে ইলিশের নানান পদে বাঙালির রসনা পুরোপুরি জমে ওঠে। রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন আফরোজা খানম মুক্তা

ইলিশ মাছ সরষে বাটা

উপকরণ: ইলিশ মাছ (রিং পিস করে কাটা) ৪ টুকরো, সরষের তেল ৪ টেবিল চামচ, সরষে বাটা ২ টেবিল চামচ, হলুদ বাটা ২ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো এবং ঝিঙে ৩০০ গ্রাম, কাঁচা মরিচ (ফালি করা) কয়েকটি।

প্রণালি: কড়াইয়ে তেল গরম হলে সরষে বাটা, হলুদ বাটা, কাঁচা মরিচ বাটা পানিতে গুলিয়ে তেলের ওপর ফোড়ন দিন। ফুটে উঠলে লম্বা করে কেটে রাখা ঝিঙে দিয়ে ৭ মিনিট রান্না করুন ঢাকনাসহ। আবারও ফুটে উঠলে কাঁচা মরিচ ফালি, কাঁচা ইলিশ আর লবণ দিয়ে ঢাকনাসহ আবারও রান্না করুন। মাছ সিদ্ধ হলে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ইলিশ মাছ সরষে বাটা।

পোলাও দিয়ে নারিকেল ইলিশ

উপকরণ: পোলাওর চাল ৫০০ গ্রাম, সয়াবিন তেল আধা কাপ, আদা-রসুন বাটা ৩ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, এলাচ ও দারচিনি ২ টুকরো, পানি পরিমাণমতো, ঘি ২ টেবিল চামচ, ইলিশ মাছ ৪ টুকরো, পেঁয়াজ কুচি আধা কাপ; হলুদ আধা চা চামচ, মরিচ আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, লবণ স্বাদমতো, নারিকেল (কোরানো) আধা কাপ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রণালি: হাঁড়িতে তেল গরম হলে এলাচ ও দারচিনি, ২ টেবিল চামচ আদা ও রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে ১ থেকে ২ মিনিট রান্না করে পানি দিন। ফুটে উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে রান্না করুন। সিদ্ধ হলে তাপ কমিয়ে ঘি দিয়ে আবারও ১৫ মিনিট রান্না করুন। তৈরি হয়ে গেল সাদা পোলাও।

এরপর ইলিশ মাছ রিং পিস করে কাটুন। কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে সামান্য পানি দিন। এর পর ১ টেবিল চামচ আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, লবণ, নারিকেল কোরানো দিয়ে কষিয়ে নিন। পরে কাঁচা মরিচ ফালি, ইলিশ মাছ দিয়ে ঢাকনাসহ রান্না করুন ৬-৭ মিনিট। এরপর রান্না করা মাছ রাখুন অন্য বাটিতে। মসলা পোলাওয়ের সঙ্গে মিশিয়ে ওপরে মাছ দিয়ে ৫-৭ মিনিট দমে রান্না করুন। তৈরি হয়ে গেল পোলাও দিয়ে নারিকেল ইলিশ।

শাপলা দিয়ে ইলিশের ঝোল

উপকরণ: শাপলা ২ আঁটি, ইলিশ মাছ ৪ টুকরো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, আদা-রসুন বাটা আধা চা চামচ।

প্রণালি: শাপলার খোসা ফেলে লম্বা লম্বা টুকরো করে কেটে লবণ মেখে রাখুন ঘণ্টাখানেক। পরে পানি দিয়ে ধুয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে সামান্য পানি দিন। পরে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে শাপলার টুকরাগুলো দিন। ২-৪ মিনিট কষিয়ে পরিমাণমতো ঝোলের পানি দিন। পরে শাপলা সিদ্ধ হলে কাঁচা মরিচ ফালি, কাঁচা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে ঢাকনাসহ রান্না করুন ৫-৬ মিনিট। এবার লবণ দেখে নামিয়ে নিন।

 

 

রেসিপিবর্ষাইলিশইলিশ রান্না
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু