এক ঝলক

র্যাডিসন ব্লুতে এক প্লেটে বাংলাদেশ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ২৪ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘বাংলাদেশ অন আ প্লেট’। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এ আয়োজনে রাতের বুফেতে থাকছে দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় খাবার। জনপ্রতি খরচ পড়বে ৮৯৫০ টাকা। নির্বাচিত ব্যাংক কার্ডে রয়েছে ‘ইট ফোর, পে ওয়ান’সুবিধা।
ওয়েস্টিনে কাবাব উৎসব
দ্য ওয়েস্টিন ঢাকার সিজনাল টেস্টেসে ২৩ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্ট’। চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
নৈশভোজের এ আয়োজনে রয়েছে বিভিন্ন দেশের বিশেষ কাবাব। নিয়মিত মূল্যের বাইরে নির্বাচিত ব্যাংক কার্ডের গ্রহকদের জন্য রয়েছে বিভিন্ন সুবিধা।
হালাল সনদ পেল কই তে বাংলাদেশ
ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ পেয়েছে বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ। স্থানীয় ভোক্তাদের জন্য ব্র্যান্ডটির মেন্যুতে রয়েছে হোজিচা, ব্ল্যাক সেসামি সিরিজসহ বিভিন্ন পানীয়।
বাংলাদেশে রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি ও সেন্টার পয়েন্টে রয়েছে এর আউটলেট।





