Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

আত্মহত্যা করা ভক্তের শেষ ইচ্ছা কেন পূরণ করেননি যশ?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৩:৫০
আত্মহত্যা করা ভক্তের শেষ ইচ্ছা কেন পূরণ করেননি যশ?

যশ

আত্মহত্যা করার পর শেষ ইচ্ছা ছিল প্রিয় তারকা শেষকৃত্যে এসে পাশে দাঁড়াবেন। তবে নিজের সিদ্ধান্তে অনড় থেকে সেই সতীর্থে যোগ দেননি কন্নড় তথা প্যান-ইন্ডিয়া সুপারস্টার যশ।

২০২১ সালের সেই ট্র্যাজিক ঘটনার দীর্ঘ বছর পর এবার ইন্ডিয়া টিভির জনপ্রিয় টকশো ‘আপ কি আদালত’-এ উপস্থিত হয়ে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ‘কেজিএফ’ খ্যাত এই অভিনেতা। তিনি জানান, এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্তকে উৎসাহ না দিতেই তিনি সেদিন ভক্তের শেষকৃত্যে যাননি।

২০২১ সালে কর্ণাটকের মান্ড্যা জেলার বাসিন্দা ২৫ বছর বয়সী রামকৃষ্ণ নামের এক যুবক নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে রেখে যাওয়া এক চিঠিতে তিনি নিজেকে চরম ব্যর্থ বলে উল্লেখ করেন এবং শেষ ইচ্ছা হিসেবে জানান যেন তার শেষকৃত্যে তৎকালীন কর্ণাটকের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া এবং প্রিয় তারকা যশ উপস্থিত থাকেন। খবর পেয়ে সিদ্দারামাইয়া সেই গ্রামে গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিলেও বিষয়টিকে সম্পূর্ণ এড়িয়ে যান যশ।

আরও পড়ুন

কিংবদন্তি নায়ক জসিমের জন্মদিন আজ

১৪ আগস্ট ২০২৬

ঘটনার সত্যতা স্বীকার করে ‘আপ কি আদালত’-এ যশ বলেছেন, ‘ঘটনাটি শুনে আমার খুব খারাপ লেগেছিল, মনে কষ্টও পেয়েছিলাম। কিন্তু আমি যদি সেদিন তার শেষকৃত্যে যেতাম, তবে সাধারণ মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছাত। অনেকে হয়তো ভাবত— এমন চরম পদক্ষেপ নিলে প্রিয় তারকার দেখা পাওয়া যায় বা প্রচার বাড়ে! এই মানসিকতাটা একেবারেই ভুল। একজন মানুষ মারা যাওয়ার পর তার সৎকারে গিয়ে আমি কী পাব? আমি যদি সেই সংস্কৃতিকে উৎসাহিত করি, তবে ভবিষ্যতে আরও অনেকে এমন পথ বেছে নিতে পারে। আমি স্পষ্ট বলতে চাই— যারা জীবনে ভালো কিছু অর্জন করেন, সেই ভক্তদের সঙ্গে দেখা করতে আমি সবসময় প্রস্তুত।’

ঘটনার পর সামাজিক মাধ্যম এক্সে ক্ষোভ ও শোক প্রকাশ করেছিলেন যশ। তিনি লিখেছিলেন, আমরা শিল্পীরা দর্শকদের তালি আর ভালোবাসার জন্য কাজ করি, এমন করুণ পরিণতি দেখার জন্য নয়।

এদিকে দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে যশের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। নানা জটিলতায় বারবার মুক্তির তারিখ পেছালেও অবশেষে আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আসছে মেগা প্রজেক্টটি।

যশদক্ষিণী তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন