ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা ও ব্যয়বহুল সিনেম্যাটিক মাস্টারপিস হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের উপস্থিতি নিয়ে তৈরি এই সিনেমাকে ঘিরে শুধু সিনেমাপ্রেমী নয়, বরং পুরো বিশ্বজুড়ে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। বিশেষজ্ঞদের অনুমান, প্রথম দিনেই বিশ্বজুড়ে এটি আয় করতে পারে ৭৫ থেকে ১০০ কোটি রুপি। আর দর্শকদের মনে এই সিনেমা সঠিকভাবে জায়গা করে নিতে পারলে এর আজীবন আয় ছাড়িয়ে যেতে পারে ১,০০০ থেকে ৩,০০০ কোটি রুপির গণ্ডি।চলচ্চি...