Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

‘এসব নিয়ে মাথা ঘামাবেন না’, বোল্ড দৃশ্য নিয়ে কিয়ারার পাশে যশ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:২৮
‘এসব নিয়ে মাথা ঘামাবেন না’, বোল্ড দৃশ্য নিয়ে কিয়ারার পাশে যশ

সংগৃহীত ছবি

মুক্তি পাওয়ার আগেই খবরের শিরোনামে কন্নড় সুপারস্টার যশ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনীত বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’।

সম্প্রতি প্রকাশ পাওয়া ছবির টিজার ও ‘তাবাহি’ গানে যশের সাথে কিয়ারার কিছু অন্তরঙ্গ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। দৃশ্যগুলোর জন্য নেটিজেনদের একাংশের কাছে তীব্র কটাক্ষ ও ট্রলিংয়ের শিকার হতে হচ্ছে কিয়ারাকে।

তবে এই কঠিন সময়ে সহশিল্পীর পাশে এসে শক্ত হয়ে দাঁড়িয়েছেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশ। কিয়ারাকে এসব ট্রলিং পাত্তাই না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার বেঙ্গালুরুতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে উন্মোচন করা হয় ‘টক্সিক’ সিনেমার অফিশিয়াল ট্রেলার। সেখানে কিয়ারার ওপর হওয়া অনলাইন ট্রোলিং নিয়ে কথা বলেন যশ।

কিয়ারার কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করে যশ বলেছেন, ‘একজন অভিনেতা হিসেবে আপনাকে যেসব অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তা নিয়ে একদমই মাথা ঘামাবেন না। আপনি যে কাজে বিশ্বাস করেন, তা-ই করে যান। আমরা হয়তো সময়ের চেয়ে একটু বেশি এগিয়ে আছি, তবে দর্শকরা ঠিকই আপনার এই পরিশ্রমের মূল্যায়ন করবেন।’

আরও পড়ুন

আলাউদ্দিন আলীর সুর করা যেসব গান তুমুল জনপ্রিয়তা পেয়েছিল

০৯ আগস্ট ২০২৬

যশ আরও জানান, তারকাদের নিয়ে শুটিং করার সময় নানা ধরনের ঝামেলার আশঙ্কা থাকলেও কিয়ারা ছিলেন অত্যন্ত বিনয়ী। ছবিতে নাদিয়া নামের এক সার্কাস শিল্পীর চরিত্রে নিজেকে পুরোপুরি সঁপে দিয়ে কাজ করেছেন তিনি।

গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমাটি একই সঙ্গে ইংরেজি ও কন্নড় ভাষায় শুট করা হয়েছে। এছাড়া হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় এটি ডাব করে মুক্তি দেওয়া হবে।

ট্রেলারে সিনেমাটির মূল গল্প গোপন রাখা হলেও এতে যশের এক চোখধাঁধানো রূপ দেখা গেছে। ছবিতে তাকে বাবা ও ছেলে— দুটি ভিন্ন ও দ্বৈত চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে যশ ও কিয়ারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ও বলিউডের নামী তারকারা; যাদের মধ্যে রয়েছেন নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি।

যশকিয়ারা আদভানিটক্সিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস