Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

দুই দিনে কত আয় করল যশের ‘টক্সিক’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৩৯
দুই দিনে কত আয় করল যশের ‘টক্সিক’

সংগৃহীত ছবি

অসাধারণ অগ্রিম বুকিং এবং উদ্বোধনী দিনে ১০০ কোটি রুপির বেশি দুর্দান্ত আয়ের পর দ্বিতীয় দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেল দক্ষিণ ভারতীয় মেগাস্টার যশের নতুন ছবি ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’।

স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ১০১.১০ কোটি রুপি আয় করলেও বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ছবিটির আয় প্রায় ৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬.৪০ কোটি রুপি।

দুই দিন মিলিয়ে ভারতে ‘টক্সিক’-এর মোট নিট আয় দাঁড়িয়েছে ১৩৭.৫০ কোটি রুপি। পরিসংখ্যান বলছে, ছবিটির মূল ভাষা কন্নড় হলেও এটি বর্তমানে সবচেয়ে ভালো ব্যবসা করছে হিন্দি সংস্করণে।

কন্নড় ছাড়াও তেলুগু সংস্করণে আয় বেশ ইতিবাচক, তবে তামিল ও মালয়ালম সংস্করণে টিকিট বিক্রির হার অপেক্ষাকৃত বেশ মন্দা। দ্বিতীয় দিনে সারা দেশের ১৯,৪১৩টি শোতে ছবিটির সামগ্রিক থিয়েটার দখল ছিল মাত্র ২৬.৬ শতাংশ, যা প্রথম দিনের ৫৬.১ শতাংশের তুলনায় অনেক কম।

বক্স অফিস বিশ্লেষকরা ‘টক্সিক’-এর সঙ্গে আদিত্য ধরের সাম্প্রতিক মেগা হিট ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পারফরম্যান্সের তুলনা করছেন। যেখানে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ দ্বিতীয় দিনে ৮০.৭২ কোটি রুপি এবং প্রথম দুই দিনে ২২৬ কোটি রুপি পকেটে পুরেছিল, সেখানে ‘টক্সিক’ দ্বিতীয় দিনে পেয়েছে মাত্র ৩৬.৪০ কোটি রুপি। অবশ্য ধুরন্ধরের প্রথম কিস্তির দ্বিতীয় দিনের আয়কে ছাড়িয়ে যেতে পেরেছেন যশ।

আরও পড়ুন

৮৫ বছরে মারা গেলেন ‘অপটিমাস প্রাইম’-এর কণ্ঠ পিটার কুলেন

২৮ আগস্ট ২০২৬

কেভিএন প্রোডাকশনস ও যশের নিজস্ব প্রযোজনা সংস্থা মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের ব্যানারে বিশাল বাজেটে তৈরি এই গ্যাংস্টার ড্রামাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস।

এতে যশকে ‘রায়া’ ও ‘টিকিট’ নামক জোড়া চরিত্রে দেখা গেছে। এছাড়াও কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের মতো তারকাদের উপস্থিতির কারণে সিনেমাটি ঘিরে দর্শকদের উত্তেজনা ছিল চরম।

তবে মুক্তির পরেই অতিরিক্ত সহিংসতা, দৃশ্যগত অশালীনতা এবং গল্পে গভীরতার অভাবের অভিযোগে সমালোচক ও সাধারণ দর্শকের এক বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছেন।

ছবিটির এই নেতিবাচক মাউথ-পাবলিসিটিই দ্বিতীয় দিনে আয় একলাফে এতটা কমে যাওয়ার মূল কারণ বলে মনে করছেন হল মালিকরা। সপ্তাহান্তের আগামী দিনগুলোতে ছবিটি ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

যশটক্সিকবক্স অফিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে