Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

৮৫ বছরে মারা গেলেন ‘অপটিমাস প্রাইম’-এর কণ্ঠ পিটার কুলেন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫৩
৮৫ বছরে মারা গেলেন ‘অপটিমাস প্রাইম’-এর কণ্ঠ পিটার কুলেন

পিটার কুলেন। ছবি: সংগৃহীত

হলিউডের বিখ্যাত ভয়েস আর্টিস্ট পিটার কুলেন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বুধবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনপ্রিয় ‘ট্রান্সফর্মার্স’ সিরিজের প্রধান নায়ক ‘অপটিমাস প্রাইম’ চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন।

কানাডার মন্ট্রিয়ালে জন্ম নেওয়া পিটার কুলেন টেলিভিশন, চলচ্চিত্র ও ভিডিও গেমের জগতে দীর্ঘ কয়েক দশক ধরে স্বীয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ১৯৮০-এর দশকে প্রথমবারের মতো ট্রান্সফর্মার্স অ্যানিমেটেড সিরিজে ‘অপটিমাস প্রাইম’ চরিত্রে কণ্ঠ দিয়ে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।

পরবর্তীতে হলিউডের ব্লকব্লাস্টার লাইভ-অ্যাকশন সিনেমাগুলো, ‘ট্রান্সফর্মার্স: দ্য লাস্ট নাইট’, ‘বাম্বলবি’ এবং ‘ট্রান্সফর্মার্স: রাইজ অফ দ্য বিস্টস’-এও এই চরিত্রের প্রধান কণ্ঠ হিসেবে তিনি কাজ চালিয়ে যান।

তার সেই বিখ্যাত উক্তি—‘অটোবটস, রোল আউট!’ বিশ্বজুড়ে পপ কালচারের অংশ হয়ে রয়েছে।

আরও পড়ুন

১৬ বার ছুরিকাঘাতের পর নিশ্চিত করা হয়েছিল অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু

২৭ আগস্ট ২০২৬

কেবল বীরত্বপূর্ণ গম্ভীর অপটিমাস প্রাইম নয়, বহুমুখী কণ্ঠের জাদুকর কুলেন শিশুদের জনপ্রিয় ‘উইনি দ্য পু’-র বিষাদগ্রস্ত প্রিয় গাধা ‘ইওর’ চরিত্রে কণ্ঠ দিয়েও মন জয় করেছিলেন।

এছাড়া ১৯৭৬ সালের ‘কিং কং’ সিনেমা, ‘নাইট রাইডার’ সিরিজের কে.এ.আর.আর এবং ১৯৮৭ সালে আর্নল্ড সোয়ার্জনেগারের বিখ্যাত ‘প্রেডেটর’ সিনেমায় ভীতিজনক ভিনগ্রহী দানবের সেই বিশেষ ‘ক্লিকিং’ শব্দ তৈরি করেছিলেন তিনি নিজেই।

পিটার কুলেনের মৃত্যুতে তার পরিবার এক আবেগঘন বার্তা শেয়ার করে তার অনুসারীদের প্রতি অনুরোধ জানিয়েছে, ‘আপনারা নিজেদের সমাজে সেবা করুন এবং দয়া, সততা ও আনুগত্যের সাথে অন্যদের নেতৃত্ব দিন। সবসময় তার শেখানো এই বার্তাটি মনে রাখবেন, কোমল ও সদয় হওয়ার জন্যই মানুষকে সবচেয়ে বেশি শক্তিশালী হতে হয়।’

হলিউড সেলিব্রিটি আপডেটমৃত্যুঅ্যানিমেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে