Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

৫০০ মিলিয়ন ডলার বাজি, ‘রামায়ণ’ কি পারবে হলিউডকে টেক্কা দিতে?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৬
শেয়ার করুন:
৫০০ মিলিয়ন ডলার বাজি, ‘রামায়ণ’ কি পারবে হলিউডকে টেক্কা দিতে?

রামের ভূমিকায় রণবীর কাপুর

পাঁচশো মিলিয়ন বা প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের বাজি রেখেও ভীষণ শান্ত ও আত্মবিশ্বাসী প্রযোজক নমিত মালহোত্রা। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-কে বিশ্বমঞ্চে হলিউডের ‘অ্যাভাটার’ বা ‘লর্ড অব দ্য রিংস’-এর স্তরে নিয়ে যাওয়ার জন্য নিজের সমস্ত মূলধন ও মেধা ঢেলে দিয়েছেন তিনি।

আটবার অস্কারজয়ী ভিজ্যুয়াল ইফেক্টস প্রতিষ্ঠান ‘ডিএনইজি’-র সিইও নমিত সিএনএনকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটি কেবল এক সিনেমা নয়, বরং ভারতীয় সংস্কৃতিকে বিশ্বজয়ের দরবারে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক মিশন।

হিন্দি সিনেমা বা ‘বলিউড’-এর গণ্ডি ভেঙে পুরো ভারতকে এক সুতোয় বাঁধতে সিনেমাটিতে নেওয়া হয়েছে ভারতের বিভিন্ন ভাষার সেরা তারকাদের। রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী এবং রাবণ রূপে কন্নড় মেগাস্টার যশ।

সঙ্গীত পরিচালনার দায়িত্বে একসঙ্গে কাজ করেছেন অস্কারজয়ী জুটি হ্যান্স জিমার ও এ আর রহমান। আর ‘ডিউন’ ও ‘ওডিসি’-র মতো হলিউড মেগা প্রজেক্টের কাজ করা ‘ডিএনইজি’ সামলেছে এর চোখধাঁধানো সিজিআই ও ভিজ্যুয়াল ইফেক্টস।

হাজার বছরের পুরনো মহাকাব্য ‘রামায়ণ’-এর গল্প তো সবারই জানা, যেখানে অযোধ্যার রাজকুমার রামের সঙ্গে লঙ্কাধিপতি রাবণের মহাযুদ্ধের কথা বলা হয়েছে। হিন্দু ঋষি বাল্মীকির লেখা ২,০০০ বছরেরও বেশি পুরনো একটি মহাকাব্যিক কবিতা, এবার হলিউডের ‘অ্যাভেঞ্জার্স’-এর থেকেও বড় ক্যানভাসে পর্দায় এনেছেন নির্মাতারা।

ভারতীয় সংস্কৃতির এই ঐতিহাসিক গল্পকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে এর আগে কখনো এত বড় বাজেটে বা এত বড় আয়োজনে কাজ হয়নি। তাই নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমাটির বাজেট নিয়ে কোনো দ্বিধা নেই নমিতের।

আরও পড়ুন

হৃতিককে জেমস বন্ডের অডিশনে পাঠানোর দাবি!

০৯ নভেম্বর ২০২৬

নমিত বলেছেন, ‘আমি কোনো হিসাবরক্ষকের যুক্তিতে চলি না যে, আমরা কত টাকা উপার্জন করেছি বা করিনি। আমরা যদি সিনেমা থেকে টাকা আয় করতে না পারি, তবে মার্চেন্ডাইজ থেকে করব। মার্চেন্ডাইজ থেকে না হলে থিম পার্ক থেকে করব। থিম পার্কে না হলে অন্য কোনো উপায়ে করব। এটি প্রভু রামের গল্প, ঠিক আছে? এমন কোনো সংস্করণ নেই যেখানে মানুষ এই সিনেমা পছন্দ করবে না এবং এটি অর্থনৈতিক সুবিধা আনবে না।’

সিনেমার জগতের প্রথাগত নিয়মের বাইরে গিয়ে তিনি নিজের পকেটের টাকাতেই এই স্বপ্নের প্রজেক্টে অর্থায়ন করেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, ‘এটা পুরোটাই আমার টাকা। সব ঝুঁকি আমার, আমি আমার সবকিছু বাজিতে লাগিয়েছি।’

এমনকি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের জন্য বিশ্বের ইতিহাসে প্রথমবার উচ্চমানের এআই প্রযুক্তির সাহায্যে অভিনেতাদের নিজস্ব কণ্ঠে নিখুঁত লিপ-সিঙ্ক করে ইংলিশ ডাবিং তৈরি করা হয়েছে, যার পেছনেই খরচ হয়েছে লাখ লাখ ডলার।

দীপাবলিতে মুক্তি পাওয়া ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ প্রথম উইকেন্ডেই বিশ্বজুড়ে আয় করে নিয়েছে ৫৫ মিলিয়ন ডলারের বেশি। এর মধ্যে কেবল আমেরিকাতেই আয় হয়েছে ১২.২ মিলিয়ন ডলার।

সিনেমাটি ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নেওয়ার জোর গুঞ্জন তুলেছে। নমিত মালহোত্রার ভাষায়, ‘আমরা যদি রামায়ণ সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারি, তবে আর্থিক সফলতা ঠেকানোর মতো বুদ্ধিমান যুক্তি এই পৃথিবীতে কারও নেই।’

রণবীর কাপুরনমিত মালহোত্রাসাই পল্লবীযশরামায়ণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ