Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘টক্সিক’ নিয়ে সমালোচনার মধ্যেই যশকে নিয়ে যা বললেন তারা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:২১
‘টক্সিক’ নিয়ে সমালোচনার মধ্যেই যশকে নিয়ে যা বললেন তারা

তারা সুতারিয়া ও যশ

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া তার ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ চলচ্চিত্রের সহশিল্পী যশকে ‘সেনসিটিভ’ ও ‘সুবিবেচক’ মানুষ হিসেবে প্রশংসা করেছেন। তবে ‘টক্সিক’ মুক্তির পর থেকেই দর্শকের নেতিবাচক প্রতিক্রিয়ায় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না।

এর মধ্যেই সহশিল্পীকে নিয়ে তারার এমন মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি ‘দ্য মেল ফেমিনিস্ট’ পডকাস্টে অংশ নিয়ে যশকে ‘মেল ফেমিনিস্ট’ বলা যায় কি না, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন সুতারিয়া।

জবাবে তিনি জানিয়েছেন, যশ তার দেখা সবচেয়ে সংবেদনশীল মানুষদের একজন। নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবেন তিনি। এমন মানসিকতা চলচ্চিত্র অঙ্গনে খুব বেশি দেখা যায় না বলেও মন্তব্য করেছেন এ অভিনেত্রী।

যশের প্রশংসা করে তারা আরও জানিয়েছেন, তিনি অত্যন্ত বিবেচনাশীল এবং তার সঙ্গে কাজের অভিজ্ঞতা অন্যদের তুলনায় আলাদা।

সাক্ষাৎকারে বলিউডের অভিনেত্রীদের একে অপরের সঙ্গে তুলনা করার প্রবণতা নিয়েও কথা বলেছেন তারা।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনার শিকার অভিনেত্রী তাসনুভা তিশা

৩০ আগস্ট ২০২৬

তার ভাষ্য, সব অভিনেত্রীই ভিন্ন ধরনের চরিত্র ও কাজের মাধ্যমে নিজেদের জায়গা তৈরি করছেন। তাই তাদের মধ্যে তুলনা করা ঠিক নয়।

তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এক অভিনেত্রীর সঙ্গে অন্য অভিনেত্রীর তুলনা করা হয়। কে কার চেয়ে ভালো, এমন আলোচনা চলে নিয়মিত। কিন্তু পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে একই ধরনের তুলনা তিনি খুব একটা দেখেননি।

‘টক্সিক: এ ফেইরিটেল ফর গ্রোন-আপস’ চলচ্চিত্রে যশের বিপরীতে অভিনয় করেছেন তারা সুতারিয়া। সিনেমাটিতে তিনি রেবেকা চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির পরিচালক গীতু মোহানদাস। যশ ও গীতু মোহানদাস যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন।

ছবিতে যশ ও তারা ছাড়াও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত।

তারা সুতারিয়াযশটক্সিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ