Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

‘টক্সিক’ ট্রেলারে যশের দ্বৈত চরিত্র, চমক দিলেন নয়নতারা-কিয়ারা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৫:০১
‘টক্সিক’ ট্রেলারে যশের দ্বৈত চরিত্র, চমক দিলেন নয়নতারা-কিয়ারা

সংগৃহীত ছবি

২০২৬ সালের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর অফিসিয়াল ট্রেলার অবশেষে মুক্তি পেয়েছে। ‘কেজিএফ’ খ্যাত কন্নড় সুপারস্টার যশ ও বলি-সুন্দরী কিয়ারা আদভানি অভিনীত এই সিনেমাটি ঘিরে দর্শক মহলে আগ্রহের শেষ ছিল না।

৮ আগস্ট বেঙ্গালুরুতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমাটির ট্রেলার উন্মোচন করা হয়। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে রাজত্ব করতে আসছে গীতু মোহনদাস পরিচালিত এই মেগা প্রজেক্টটি।

প্রকাশিত ট্রেলারে দেখা যায় গোয়ার পটভূমিতে গড়ে ওঠা এক রোমাঞ্চকর গ্যাংস্টার সাগা। অপরাধ জগত, ক্ষমতা, পারিবারিক দ্বন্দ্ব এবং বিশ্বাসের টানাপড়েন নিয়েই এগিয়েছে ‘টক্সিক’-এর কাহিনি। পুরো ট্রেলার জুড়ে পরিচালক গীতু মোহনদাসের শৈল্পিক ছোঁয়া, চোখধাঁধানো সেট ও জমকালো অ্যাকশন দৃশ্য নজর কেড়েছে সবার।

ট্রেলারের সবচেয়ে বড় চমক ছিল যশের দ্বৈত চরিত্র! ছবিতে তিনি ‘রায়া’ এবং তার ছেলে ‘রুমি’— এই দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

গল্পের মূলে রয়েছে বাবা ও ছেলের মধ্যকার আদর্শিক সংঘাত ও ক্ষোভ। ট্রেলারের শেষ দৃশ্যে দুই যশের খালি হাতে মুখোমুখি রক্তক্ষয়ী লড়াই দর্শকদের শরীরে কাঁটা দেওয়ার মতো অভিজ্ঞতা তৈরি করে।

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙা শুরু হয় যেদিন, সেদিনই জুলাইয়ের ধ্বংস শুরু হয়েছে

০৯ আগস্ট ২০২৬

ট্রেলারে যশের পাশাপাশি দারুণভাবে তুলে ধরা হয়েছে তারকা বহরকে। নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুকমিণী বসন্ত— প্রত্যেকেই রায়ার জগতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত ‘সিনেমাকন ২০২৬’-এ ছবিটির ব্যাপারে কথা বলতে গিয়ে যশ জানান, ‘এটি সাধারণ কোনো গ্যাংস্টার অ্যাকশন ড্রামা নয়। বাইরে থেকে প্রচুর অ্যাকশন মনে হলেও এর ভেতরে মানুষের মনস্তত্ত্ব ও জীবনবোধের গভীর কিছু দিক তুলে ধরা হয়েছে। তাছাড়া এই প্রথম আমরা পুরো সিনেমাটি কন্নড়ের পাশাপাশি সরাসরি ইংরেজিতেও শুট করেছি।’

কন্নড় ও ইংরেজি ভাষার পাশাপাশি এটি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায় ডাব করে পুরো বিশ্ব জুড়ে মুক্তি দেওয়া হবে। অন্ধকার জগত, সম্পর্কের জটিলতা ও দুর্দান্ত অ্যাকশনের মিশেলে তৈরি ‘টক্সিক’ যে এ বছরের বক্স অফিসে বড়সড় ঝড় তুলতে যাচ্ছে, তার স্পষ্ট আভাস মিলল এই ট্রেলারে।

যশকিয়ারা আদভানিটক্সিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়