Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কেন ‘টক্সিক’ বেছে নিলেন কিয়ারা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৩৬
কেন ‘টক্সিক’ বেছে নিলেন কিয়ারা

কিয়ারা আদভানি ও যশ

‘কেজিএফ’ খ্যাত সাউথ সুপারস্টার যশের আগামী মেগা প্রজেক্ট ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে এখন বিনোদন পাড়ায় তোলপাড়। সিনেমাটিতে যশের বিপরীতে ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করছেন বলি তারকা কিয়ারা আদভানি।

ট্রেলার নিয়ে যখন বিতর্ক শেষ হচ্ছিল না তখনই প্রকাশ পেল সিনেমার দুটি গান। যেখানে যশ এবং কিয়ারার রসায়নে  মুগ্ধ হয়েছেন দর্শকরা। তবে সেখানেও বিতর্ক কম ছিল না।  

এটিকে কিয়ারার অভিনয় জীবনের এযাবৎকালের সবচেয়ে সাহসী ও চ্যালেঞ্জিং চরিত্র হিসেবে দেখা হচ্ছে। এবার এই বিগ বাজেটের প্যান-ইন্ডিয়া সিনেমায় যুক্ত হওয়া নিয়ে মুখ খুলেছেন কিয়ারা নিজে।

সম্প্রতি ফেমিনা সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, চিত্রনাট্য শোনার পরপরই তিনি সিদ্ধান্ত নিয়ে নেন যে সিনেমাটি তিনি করবেন।

কিয়ারা বলেছেন, ‘পরিচালক যখন আমাকে গল্পটি শোনান, চরিত্রটির গভীরতা দেখে আমি একদম মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। প্রতিটি অভিনেতাই স্ক্রিনে এমন একটি জটিল ও শক্তিশালী চরিত্র ফুটিয়ে তোলার স্বপ্ন দেখেন। আমার মনে হয়েছে ক্যারিয়ারের এমন এক পরিপক্ক জায়গায় আমি এসে পৌঁছেছি, যেখানে দাঁড়িয়ে এই ধরনের সাহসী চরিত্র করার আত্মবিশ্বাস আমার তৈরি হয়েছে।’

আরও পড়ুন

‘দ্য ব্যাটম্যান ২’ শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে ২০ সড়ক বন্ধ

৩১ জুলাই ২০২৬

নারী চরিত্রকে গতানুগতিক ছকে আটকে রাখার বিরোধিতা করে কিয়ারা আরও যোগ করেন, ‘আমাদের সমাজে নারীরা একাধারে অনেক কিছু সামলায়। তাই সিনেমায় নারী চরিত্রগুলোকে কেন সাধারণ রাখা হবে? আমার মতে স্ক্রিনে নারী চরিত্রগুলোর আরও শক্তিশালী, বাস্তবমুখী ও জটিল হওয়া প্রয়োজন।’

দক্ষিণী পরিচালক গীতু মোহনদাসের পরিচালনায় এবং কেভিএন প্রোডাকশনস ও যশের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘টক্সিক’। সিনেমাটির গল্প যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস।

বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সিনেমাটি মূলত ইংরেজি ও কন্নড় ভাষায় একসাথে শুট করা হচ্ছে। পরবর্তীতে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালমসহ আন্তর্জাতিক বিভিন্ন ভাষায় এটি মুক্তি পাবে।

ছবিটিতে যশ ও কিয়ারা আদভানি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্তের মতো শক্তিশালী তারকারা।

যশের অ্যাকশনের সাথে কিয়ারার এই সাহসী রূপ প্রেক্ষাগৃহে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

কিয়ারা আদভানিযশটক্সিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু