Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

‘দ্য ব্যাটম্যান ২’ শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে ২০ সড়ক বন্ধ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৪৫
‘দ্য ব্যাটম্যান ২’ শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে ২০ সড়ক বন্ধ

সংগৃহীত ছবি

হলিউডের অন্যতম সুপারহিরো ব্লকবাস্টার ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়েল ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’-এর শুটিং নিয়ে এখন তোলপাড় স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী শহর গ্লাসগো।

রবার্ট প্যাটিনসন অভিনীত এই মেগা বাজেটের ফ্র্যাঞ্চাইজিটির কাল্পনিক শহর ‘গোথাম সিটি’ হিসেবে আবারও পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে পুরো গ্লাসগো শহরকে। আগামী আগস্ট মাস জুড়েই চলবে এই অ্যাকশন প্যাকড সিনেমার দৃশ্য ধারণের কাজ।

বিবিসি স্কটল্যান্ডের তথ্য অনুযায়ী, রবার্ট প্যাটিনসনের ‘ডার্ক নাইট’ বা ব্যাটম্যান রূপের মূল শ্যুটিং অনুষ্ঠিত হবে গ্লাসগোর নর্থ স্ট্রিট ও নিউটন স্ট্রিটের কিংসটন ব্রিজের আশেপাশে।

সিনেমার বড় আকারের শ্যুটিং ও ভিএফএক্স সেটের কারণে পুরো আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে গ্লাসগোর ২০টিরও বেশি প্রধান সড়ক বন্ধ বা যান চলাচলে কড়া বিধিনিষেধ থাকবে। জরুরি সেবা ছাড়া সাধারণ পথচারী ও যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে ২০২২ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার ক্লাইম্যাক্সের কিছু দৃশ্যও এই শহরে ধারণ করা হয়েছিল। তবে কেবল ব্যাটম্যানই নয়, সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘ইন্ডিয়ানা জোনস’ এবং ‘দ্য রানিং ম্যান’-এর মতো হলিউডি মেগা প্রজেক্টগুলোর শ্যুটিং স্পট হিসেবে গ্লাসগো শহরকেই বেছে নিয়েছেন পরিচালকরা।

আরও পড়ুন

কঙ্গনার ‘জেনারেশন গটার’ মন্তব্যের কড়া জবাব দিলেন সোনু সুদ

৩১ জুলাই ২০২৬

শহরের ঐতিহাসিক গথিক আর্কিটেকচার ও প্রাচীন বিল্ডিংগুলো কাল্পনিক গোথাম কিংবা নিউ ইয়র্ক সিটির পরিবেশ তৈরিতে দারুণ ভূমিকা রাখে।

‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় রবার্ট প্যাটিনসনের সাথে এবার যোগ দিচ্ছেন হলিউডের সেনসেশন স্কারলেট জোহানসন, কলিন ফারেল এবং সেবাস্টিয়ান স্ট্যান।

ইতোমধ্যে চলতি বছরের শুরুতে লিভারপুলে ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি ও হলুদ ট্যাক্সি নিয়ে ছবির প্রাথমিক শ্যুটিং সম্পন্ন হয়েছে।

এদিকে টানা শ্যুটিংয়ের কারণে শহরের যানজট ও স্থানীয় ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি নিয়ে ক্ষোভ থাকলেও, গ্লাসগো সিটি কাউন্সিল জানিয়েছে হলিউডের এমন বড় প্রজেক্টের কারণে শহরে পর্যটক বাড়ছে যা তাদের অর্থনীতির জন্য দারুণ আশীর্বাদ।

সব মিলিয়ে প্যাটিনসনের কালো পোশাকের ব্যাটম্যানকে নতুন রূপে দেখতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে কোটি কোটি সিনেমাপ্রেমী।

দ্য ব্যাটম্যানহলিউড সিনেমারবার্ট প্যাটিনসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু