Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

নায়ক জসিমের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৩:০৬
নায়ক জসিমের জন্মদিন আজ

সংগৃহীত ছবি

বাংলা চলচ্চিত্রে রূপালি পর্দায় রোমাঞ্চকর অ্যাকশনের আবহ তৈরি করা শিল্পীদের কথা বললে যার নাম সবার আগে উচ্চারিত হয়, তিনি কালজয়ী তারকা জসিম।

ঢাকাই চলচ্চিত্রে ‘অ্যাকশন কিং’ হিসেবে খ্যাত এ গুণী অভিনেতা শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন এক সত্যিকারের বীর। তিনি ছিলেন একাধারে বীর মুক্তিযোদ্ধা , অভিনেতা ও দর্শকের ভালোবাসায় অমলিন হয়ে থাকা এক অনন্য কিংবদন্তি।

আজ জসিমের জন্মদিন। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম আবদুল খায়ের জসিম উদ্দিন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন জসিম।

১৯৭২ সালে ‘দেবর’ সিনেমার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পা রাখেন জসিম। খলনায়ক চরিত্রেই তার শুরু। তবে তাকে দর্শকের নজরে আনে ‘রংবাজ’ সিনেমায় অভিনয়। রাজ্জাক-কবরী জুটির বিপরীতে খলচরিত্রে অসাধারণ অভিনয় করে প্রশংসিত হন তিনি।

এরপর ১৯৭৭ সালে তিনি একটি বড় সুযোগ পান। দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ সিনেমায় ‘গব্বার’ চরিত্রে অভিনয় করে তিনি দারুণ সাড়া ফেলেন। এটি ছিল বলিউডের বিখ্যাত সিনেমা ‘শোলে’র রিমেক। এই সিনেমায় জসিমের অভিনয় এতটাই চমৎকার ছিল যে, মূল ‘শোলে’ সিনেমার গব্বার চরিত্রাভিনেতা আমজাদ খান নিজেও তার ভূয়সী প্রশংসা করেছিলেন।

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘ওমর শরীফ’ সিনেমার মাধ্যমে জসিম প্রথমবার মূল নায়ক হিসেবে পর্দায় আসেন। শুরুতে গানের দৃশ্যে নাচ ও প্রধান চরিত্রে অভিনয় করা নিয়ে তিনি কিছুটা দ্বিধায় ছিলেন। কিন্তু সিনেমা হলে দর্শকদের তুমুল আনন্দ ও উচ্ছ্বাস দেখে তিনি আবেগে কেঁদে ফেলেছিলেন। আর এই সাফল্যের মধ্য দিয়েই শুরু হয় তার অ্যাকশন নায়ক হিসেবে এক নতুন পথচলা।

আরও পড়ুন

বাথরুম থেকে উদ্ধার অভিনেতার মরদেহ

১৪ আগস্ট ২০২৬

পরবর্তীতে একের পর এক সুপারহিট সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করে হয়ে ওঠেন বাংলার ‘অ্যাকশন হিরো’। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: ‘তুফান’, ‘জবাব’, ‘নাগ-নাগিনী’, ‘বারুদ’, ‘বদলা’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘লালু মাস্তান’, ‘নবাবজাদা’, ‘অভিযান’, ‘বাংলার নায়ক’, ‘স্বামী কেন আসামী’, ‘রাজা বাবু’, ‘টাইগার’, ‘ভাইবোন’, ‘লাল গোলাপ’, ‘গরিবের ওস্তাদ’ সহ আরও অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র।

সিনেমায় একসঙ্গে কাজ করার সুবাদে অভিনেত্রী সুচরিতার সঙ্গে তার প্রেম হয় এবং পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তাদের সেই সংসার বেশিদিন টেকেনি।

এরপর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন নাসরিনের সাথে—যিনি ছিলেন ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে। তাদের ঘরে রয়েছে তিন পুত্র সন্তান। রাতুল, রাহুল, সামি। গত বছর জিমে ব্যায়াম করার সময় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন রাতুল।

জসিম ১৯৯৮ সালের ৮ই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন। জসিমের মৃত্যুর পর এফডিসিতে তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়। বহুমাত্রিক প্রতিভার অধিকারী নায়ক জসিম আজও কোটি দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন।

জসিমঢাকাই চলচ্চিত্রকিংবদন্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন