আর্জেন্টিনাকে হারাতে চাইলে আগে গোল দিও না : শ্যামল মাওলা
বিনোদন প্রতিবেদক

শ্যামল মাওলা
আর্জেন্টিনার কঠিন ভক্ত অভিনেতা শ্যামল মাওলা। সামাজিক মাধ্যমে তিনি নিয়মিত খেলা নিয়ে পোস্ট করে থাকেন। এবার আসন্ন ইংল্যান্ডের সঙ্গে সেমি ফাইনাল নিয়ে একটি পোস্ট দিয়েছেন নিজের ফেসবুক হ্যান্ডেলে। বলছেন, আর্জেন্টিনাকে হারাতে চাইলে আগে গোল দিলেই বিপদ হবে বিপরীত দলের।
ফেসবুকে শ্যামল মাওলা লিখেছেন, হে প্রিয় বিশ্ববাসী। যদি আর্জেন্টিনাকে হারাতে চাও, তাহলে প্লিজ গোল দেওয়ার সাহস কোরো না। কারণ গোল দিলেই আর্জেন্টিনা যেন আরও ভয়ংকর হয়ে ওঠে। শেষে কিন্তু নিশ্চিত হার তোমাদেরই।
সবশেষ ২০০৫ সালে একটি প্রীতি ম্যাচে দেখা হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। সেই ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড। তবে প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দলের শেষ লড়াই হয়েছিল ২০০২ বিশ্বকাপে। প্রায় ২৪ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।
এই খেলা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা হচ্ছে। এই আলোচনায় জড়িয়ে পড়ছেন দেশের শোবিজ তারকারাও।





