আর্জেন্টিনার কঠিন ভক্ত অভিনেতা শ্যামল মাওলা। সামাজিক মাধ্যমে তিনি নিয়মিত খেলা নিয়ে পোস্ট করে থাকেন। এবার আসন্ন ইংল্যান্ডের সঙ্গে সেমি ফাইনাল নিয়ে একটি পোস্ট দিয়েছেন নিজের ফেসবুক হ্যান্ডেলে। বলছেন, আর্জেন্টিনাকে হারাতে চাইলে আগে গোল দিলেই বিপদ হবে বিপরীত দলের।ফেসবুকে শ্যামল মাওলা লিখেছেন, হে প্রিয় বিশ্ববাসী। যদি আর্জেন্টিনাকে হারাতে চাও, তাহলে প্লিজ গোল দেওয়ার সাহস কোরো না। কারণ গোল দিলেই আর্জেন্টিনা যেন আরও ভয়ংকর হয়ে ওঠে। শেষে কিন্তু নিশ্চিত হার তোমাদেরই।
আরও পড়ুন...