Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

১৪ বছরে আমাকে মিডিয়াতে কেউ খারাপ প্রস্তাব দেয়নি: শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৫:১৩
শেয়ার করুন:
১৪ বছরে আমাকে মিডিয়াতে কেউ খারাপ প্রস্তাব দেয়নি: শবনম ফারিয়া

অভিনয়জীবনের ১৪ বছরে কখনো কোনো খারাপ প্রস্তাব পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ কথা জানান। একই সঙ্গে তাকে নিয়ে ছড়ানো বিভিন্ন গুঞ্জন ও অপপ্রচারেরও জবাব দেন এই অভিনেত্রী।

শবনম ফারিয়া লিখেছেন, ‘আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনো দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি। আমি বিশ্বাস করি, আমি কাকে আমার কাছে কতটুকু অ্যাক্সেস দেব, আমার কাছে পৌঁছানোর সে ঠিক ততটুকুই পৌঁছাতে পারবে।’

আরও পড়ুন

এমন চরিত্র করতে চাই, যার প্রতি মানুষের ঘৃণা তৈরি হবে : পূর্ণিমা

১৪ জুলাই ২০২৬


তিনি জানিয়েছেন, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের সিদ্ধান্তে স্নাতক শেষ না করা পর্যন্ত নিয়মিত অভিনয় করেননি। ২০১৫ সালে গ্র্যাজুয়েশন শেষে ২০২০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেন। এরপর করোনা পরিস্থিতি, ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং স্বাস্থ্যগত কারণে অভিনয় থেকে বিরতি নেন। এ সময় মাস্টার্স সম্পন্ন করে চাকরিতেও যোগ দেন।’

পোস্টে ফারিয়া বলেছেন, ‘আমার মিডিয়াতে বদনাম ছিল, আমি রাগী। এর বাইরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা মানুষও আমাকে নিয়ে এ ধরনের কোনো ঘটনার কথা বলবে না কিংবা বানিয়ে বললেও তার প্রমাণ দিতে পারবে না।’

কাজের ধরন প্রসঙ্গে ফারিয়ার ভাষ্য, আমি ডিরেক্টরস আর্টিস্ট। আমি কোনো দিন কোনো প্রডিউসারের সঙ্গে কাজের বিষয়ে কথা বলি না। ডিরেক্টরের যদি মনে হয় কোনো চরিত্রে আমাকে চান, তাহলে তারাই যোগাযোগ করেন।’

মিডিয়ার পরিচালক-প্রযোজকদের নিয়েও মন্তব্য করে অভিনেত্রী বলেছেন, ‘বাংলাদেশে পরিচালক-প্রযোজকেরা প্রাইভেট পার্টি করে না। তারা কাজ করেই কূল পায় না। পার্টি করার মতো এত সময় বা অর্থ তাদের নেই।’


আরও পড়ুন

পুরোনো ‘ক্লাউন’ বিতর্কে নাসিরুদ্দিন শাহকে নিয়ে মুখ খুললেন অনুপম খের

১৪ জুলাই ২০২৬


সবশেষে নিজের সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান শবনম ফারিয়া। তার ভাষায়, ‘সবাই জানে, এখানে হাত বাড়ালে ব্লাস্ট হবেই। এসব রিউমার ছড়ানোর জন্য খুব খারাপ মানুষ বেছে নিয়েছেন। মিডিয়ায় কাজ করে এমন একজন মানুষকে খুঁজে বের করে আমার সম্পর্কে জানতে চাইবেন। তারপর বুঝবেন, আমি কী জিনিস।’


শবনম ফারিয়াঅভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা