Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

পুরোনো ‘ক্লাউন’ বিতর্কে নাসিরুদ্দিন শাহকে নিয়ে মুখ খুললেন অনুপম খের

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৩:৫৬
পুরোনো ‘ক্লাউন’ বিতর্কে নাসিরুদ্দিন শাহকে নিয়ে মুখ খুললেন অনুপম খের

নাসিরুদ্দিন শাহ ও অনুপম খের

বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা অনুপম খের এবং নাসিরুদ্দিন শাহ। তাদের মধ্যকার পুরোনো মনমালিন্য ও ঠাণ্ডা লড়াইয়ের কথা সিনেমা প্রেমীদের অজানা নয়।

সম্প্রতি নেটদুনিয়ায় এই দুই তারকার প্রায় ছয় বছর পুরোনো একটি ঝগড়ার ভিডিও ক্লিপ নতুন করে ভাইরাল হলে অনুপম খেরকে তীব্র ট্রল করতে শুরু করেন নেটিজেনদের একাংশ।

তবে এবার আর চুপ থাকেননি অনুপম খের। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি ভিডিও বার্তা দিয়ে ট্রলের কড়া জবাব দেওয়ার পাশাপাশি নাসিরুদ্দিন শাহের সঙ্গে তার বর্তমান সম্পর্কের এক চমকপ্রদ খবর ভাগ করেছেন তিনি।

গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘কিছু মানুষ আমার স্পষ্ট কথা পছন্দ করতে পারে না, কারণ তা তাদের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে মেলে না। তাই আমাকে অপমান ও ট্রল করার জন্য একটা পুরো দল উঠেপড়ে লেগেছে। যখন তারা আমার বিরুদ্ধে বর্তমানের কোনো খামতি খুঁজে পায়নি, তখন আমার ইমেজ নষ্ট করতে নাসিরুদ্দিন শাহের ৬ বছর পুরোনো একটা ইন্টারভিউয়ের ক্লিপ টেনে বের করেছে।’

আরও পড়ুন

কত সম্পদ রেখে গেলেন জুরাসিক পার্ক তারকা স্যাম নিল

১৪ জুলাই ২০২৬

ট্রলারদের চমকে দিয়ে অনুপম খের জানান, সেই পুরোনো তিক্ততা এখন অতীত। তিনি এবং নাসিরুদ্দিন শাহ ইতিমধ্যে একে অপরকে জড়িয়ে ধরে অর্থাৎ কোলাকুলি করে সব ঝামেলা মিটিয়ে ফেলেছেন এবং জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে গেছেন।

ছয় বছর আগে ভারতের এক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অনুপম খেরের অতি-সক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। এক সাক্ষাৎকারে তিনি সরাসরি অনুপম খেরকে আক্রমণ করে বলেছিলেন, ‘অনুপম খেরের মতো মানুষকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। ও একটা ক্লাউন! চাটুকারিতা ওর রক্তে রয়েছে। ন্যাশনাল স্কুল অফ ড্রামার ওর আমলের যেকোনো ছাত্রকে জিজ্ঞেস করলেই এর প্রমাণ মিলবে।’

আরও পড়ুন

টাক মাথা, ঝুলে পড়া ভুঁড়ি! ছবি দেখে চেনা যায় কে এই অভিনেতা?

১৪ জুলাই ২০২৬


নাসিরুদ্দিনের এই মন্তব্যের পর তখন পাল্টা তোপ দেগেছিলেন অনুপম খেরও। তিনি সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও দিয়ে বলেছিলেন, ‘আপনি নিজে এত সফল হয়েও সারাজীবন চরম হতাশায় কাটালেন। আপনি যদি দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, শাহরুখ খান এমনকি বিরাট কোহলিরও নিন্দা করতে পারেন—তবে আপনার তালিকায় আমার নাম থাকাটা তো আমার জন্য গর্বের! আসলে বছরের পর বছর ধরে আপনি যেসব নেশাদ্রব্য গ্রহণ করছেন, তার কারণেই হয়তো কোনটা ঠিক আর কোনটা ভুল, সেই জ্ঞানটুকু হারিয়ে ফেলেছেন।’

পুরোনো সেই কাদা ছোঁড়াছুড়ির কথা স্মরণ করে বর্তমান ভিডিওতে অনুপম খের বলেছেন, ‘আমি আজ যা-ই অর্জন করেছি, নিজের সততা ও কঠোর পরিশ্রমে করেছি। যারা নিজেদের অহংকারের খাঁচায় বন্দি, তারা আমার ছায়া দেখে ভয় পায় কেন? আপনারা ট্রল করতে থাকুন, আমি সবসময় সত্যের পথেই লড়ে যাব।’

দুই তারকার এই ভার্চুয়াল যুদ্ধ মিটে যাওয়ায় স্বস্তিতে বলিপাড়া। কাজের ফ্রন্টে, অনুপম খেরকে সম্প্রতি মাল্টিস্টারার ছবি ‘মেট্রো... ইন দিনো’-তে দেখা গেছে। অন্যদিকে, নাসিরুদ্দিন শাহ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলীর ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

অনুপম খেরনাসিরুদ্দিন শাহবিতর্কবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ