Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

কত সম্পদ রেখে গেলেন জুরাসিক পার্ক তারকা স্যাম নিল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৩:১০
কত সম্পদ রেখে গেলেন জুরাসিক পার্ক তারকা স্যাম নিল

স্যাম নিল

সারা বিশ্বকে ডাইনোসরদের রোমাঞ্চকর দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলিউডের প্রখ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই।

গত সোমবার ৭৮ বছর বয়সে অস্ট্রেলিয়ার সিডনির এক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই প্রস্থান যেমন বিশ্বজুড়ে কোটি ভক্তকে কাঁদিয়েছে, তেমনি মৃত্যুর পর সামনে এসেছে এই অভিনেতার বিশাল আর্থিক ও সম্পত্তির সাম্রাজ্য।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুকালে স্যাম নিল প্রায় ২ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সম্পত্তি রেখে গেছেন। তবে কেবল অভিনয়ের টাকাই নয়, তার আয়ের বড় একটি অংশ আসত তার নিজস্ব ওয়াইন সাম্রাজ্য থেকে।

১৯৯৩ সালে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগো অঞ্চলে ‘টু প্যাডকস’ নামে একটি বিশাল আঙুর বাগান ও ওয়াইনের কারখানা গড়ে তোলেন তিনি। মাত্র ৫ একর জমি নিয়ে শুরু হওয়া এই ব্র্যান্ডটি বর্তমানে ৪টি বড় বড় আঙুরক্ষেত জুড়ে বিস্তৃত এবং এটি বিশ্বমানের ‘পিনো নোয়ার’ ও ‘রিসলিং’ ওয়াইনের জন্য সমাদৃত।

আরও পড়ুন

এবার ‘টাইটানিক’ বানাতে চান উর্বশী রাউতেলা!

১৪ জুলাই ২০২৬


ওয়াইন ব্যবসা নিয়ে এক সাক্ষাৎকারে রসিকতা করে স্যাম বলেছিলেন, ‘এটি অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ ব্যবসা। অভিনয় থেকে যা আয় করতাম, তা এই বাগানের পেছনেই ঢালতে হতো। লাভ না হলেও এটি আমাকে মানসিক তৃপ্তি দিত এবং মাঝে মাঝে ফ্রিতে মাতাল হওয়ার সুযোগ করে দিত!’

আঙুরক্ষেত ছাড়াও নিউজিল্যান্ডে তার একটি বিশাল খামারবাড়ি ছিল, যার নাম ‘রেডব্যাংক ফার্ম’। মজার বিষয় হলো, এই খামারের সব পশুপাখির নাম তিনি রেখেছিলেন হলিউডের জনপ্রিয় তারকাদের নামে!

যেমন তার একটি গরুর নাম ছিল লরা ডার্ন এবং একটি ভেড়ার নাম ছিল জেফ গোল্ডব্লাম, যারা জুরাসিক পার্ক ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন!

এছাড়া নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি সুরম্য বাড়ি এবং ২০২০ সাল পর্যন্ত সিডনির ডাবল বে-তে তার একটি বিলাসবহুল দোতলা ফেডারেশন ম্যানশন ছিল, যা তিনি পরবর্তীতে প্রায় ৩৬ লাখ ডলারে বিক্রি করে দেন।


আরও পড়ুন

পানি পানের সঠিক নিয়ম ও সময় জানেন তো?

১৪ জুলাই ২০২৬



২০২২ সালে স্যাম নিলের শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে। কেমোথেরাপির একপর্যায়ে যখন সাধারণ ওষুধ কাজ করা বন্ধ করে দেয়, তখন প্রায় ৫ লাখ ৪০ হাজার অস্ট্রেলিয়ান ডলার মূল্যের অত্যন্ত ব্যয়বহুল ও অত্যাধুনিক ‘কার টি-সেল থেরাপির’ মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।

চলতি বছরের এপ্রিলেই চিকিৎসকেরা জানান যে তিনি সম্পূর্ণ ক্যানসারমুক্ত। অভিনেতার পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, ‘স্যাম শেষ মুহূর্তে পরিবারের মাঝেই শান্তিতে ছিলেন। এই ক্ষতি আমাদের জন্য অত্যন্ত আকস্মিক ও অপ্রত্যাশিত, তবে সান্ত্বনা এই যে মৃত্যুর আগে তিনি সম্পূর্ণ ক্যানসারমুক্ত ছিলেন।’

পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে ‘জুরাসিক পার্ক’-এর ডক্টর অ্যালান গ্র্যান্ট চরিত্র ছাড়াও ‘দ্য পিয়ানো’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ এবং ওটিটি সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এ অভিনয় করে অমর হয়ে আছেন স্যাম নিল।

স্যাম নিলমৃত্যুহলিউড সেলিব্রিটি আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে