Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

এবার ‘টাইটানিক’ বানাতে চান উর্বশী রাউতেলা!

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:২৪
এবার ‘টাইটানিক’ বানাতে চান উর্বশী রাউতেলা!

উর্বশী রাউতেলা

বলিউডের গ্ল্যামার কুইন, বিউটি পেজেন্টের রেকর্ড ব্রেকার আর সোশ্যাল মিডিয়ার সেনসেশন— এই বিশেষণগুলো শুনলেই যার নাম মাথায় আসে তিনি হলেন উর্বশী রাউতেলা।

উর্বশী পর্দায় যতটা না ঝড় তোলেন, তার চেয়ে বেশি ঝড় তোলেন নিজের অদ্ভুত সব মন্তব্যের মাধ্যমে। নিজেকে সবসময় ‘আইআইটি-র মেধাবী’, ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী’ কিংবা ‘প্রথম ভারতীয় নারী’ হিসেবে দাবি করে ট্রলের শিকার হওয়া উর্বশীর ঝুলিতে যুক্ত হলো নতুন এক বয়ান।

অভিনয় এবং নিজস্ব প্রযোজনা সংস্থার পর এবার উর্বশী নাকি রাজনীতিতেও পা রাখছেন! তবে এখানেই শেষ নয়, তিনি নাকি চলচ্চিত্র পরিচালনা করতেও ভীষণ ভালোবাসেন এবং নিজের প্রথম ছবি হিসেবে হলিউডের কালজয়ী ছবি ‘টাইটানিক’-এর মতো সিনেমা বানাতে চান!

সম্প্রতি ‘ইনস্ট্যান্ট বলিউড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশীকে সিনেমা পরিচালনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো রকম দ্বিধা ছাড়াই বুক ফুলিয়ে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি তো গানও গাই। আর সিনেমা পরিচালনা করতে আমি ভীষণ ভালোবাসি, তাই সামনে আমি অবশ্যই ডিরেকশনে আসব।’


আরও পড়ুন

কেন জাসলিনের কাছে ক্ষমা চাইলেন বিশাল দাদলানি?

১৪ জুলাই ২০২৬



কেমন সিনেমা বানাতে চান— এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেছেন, ‘মানুষ হিসেবে আমি নিজে অত্যন্ত  আবেগপ্রবণ। তাই প্রথম ছবি হিসেবে আমি একটা খাঁটি প্রেমের গল্প পরিচালনা করতে চাই। বলতে পারেন একদম বিখ্যাত ‘টাইটানিক’ সিনেমার মতো কিছু একটা বানানোর ইচ্ছা আছে।’

উর্বশীর এই সাক্ষাৎকারের ভিডিওটি ছড়াতেই কমেন্ট সেকশনে উঠেছে হাসির রোল। পুরো ইন্টারভিউ জুড়েই উর্বশীর হাতে একটি কাঁচের বয়াম ধরা ছিল। তা দেখে এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘ইতিহাসে প্রথম কোনো অভিনেত্রী হাতে আচারের বয়াম নিয়ে ইন্টারভিউ দিচ্ছেন!’

আরেকজন উর্বশীর ‘টাইটানিক’ বানানোর স্বপ্নকে কটাক্ষ করে ছবির নাম দিয়েছেন ‘ট্রাইপ্যানিক’। অন্য একজন লিখেছেন, ‘তিনি নিজেকে জোর করে হলিউড নায়িকা প্রমাণ করতে চান, কিন্তু দিনশেষে জোকার সেজে বসেন।’

তবে উর্বশীর অন্ধ ভক্তরা কিন্তু তার পাশেই দাঁড়িয়েছেন। তাদের দাবি, উর্বশী অত্যন্ত প্রতিভাবান এবং তার অবশ্যই সিনেমা পরিচালনা করা উচিত।


আরও পড়ুন

টাক মাথা, ঝুলে পড়া ভুঁড়ি! ছবি দেখে চেনা যায় কে এই অভিনেতা?

১৪ জুলাই ২০২৬


বিতর্ক বা ট্রল যাই হোক না কেন, উর্বশী কিন্তু নিজের মতো করে ক্যারিয়ারে এগিয়ে চলেছেন। চলতি ২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়া ঐতিহ্যবাহী ‘কান চলচ্চিত্র উৎসব’-এর রেড কার্পেটে ভিয়েতনামী ডিজাইনারের পোশাকে ঝলমলে উপস্থিতি ছিল তার। সেখানে দাঁড়িয়ে উর্বশী বলেছিলেন, ‘আমি যখন বিদেশের মাটিতে আসি, তখন আমি আর উর্বশী নই, আমিই তখন ভারত।’

পর্দায় কাজের কথা বলতে গেলে, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে উর্বশীর বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’। সিরিজটি নিয়ে উর্বশী জানান, এবারের সিজনটি আগের চেয়েও অনেক বেশি সাহসী, অ্যাকশনধর্মী ও ধামাকাদার হয়েছে।

তবে ভক্তদের এখন আসল কৌতূহল— উর্বশী কবে তার পরিচালকের হ্যাট মাথায় পরেন এবং হলিউডের লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো তার ‘টাইটানিক’-এর হিরো কাকে বানান!

উর্বশীবলিউড সেলেব আপডেটটাইটানিকলিওনার্দো ডিক্যাপ্রিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!