Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

টাক মাথা, ঝুলে পড়া ভুঁড়ি! ছবি দেখে চেনা যায় কে এই অভিনেতা?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৫
টাক মাথা, ঝুলে পড়া ভুঁড়ি! ছবি দেখে চেনা যায় কে এই অভিনেতা?

টম ক্রুজ

টম ক্রুজ, যিনি পর্দায় আসা মানেই হ্যান্ডসাম লুক, ফিট বডি আর দমবন্ধ করা সব স্টান্ট। ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে বিশ্বকে কতবার ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন তিনি, তার ইয়ত্তা নেই।

কিন্তু এবার আর ‘হিরো’ নয়, উল্টো বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিতে আসছেন এই হলিউড মেগাস্টার! অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর আসন্ন সিনেমা ‘ডিগার’-এর ট্রেইলারে একদম ভিন্ন এবং অবিশ্বাস্য এক লুকে হাজির হয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন ৬৪ বছর বয়সী এই অভিনেতা।

গত সোমবার ‘ডিগার’ ছবির অফিশিয়াল ট্রেইলার প্রকাশ পেয়েছে। আর সেখানে টম ক্রুজকে দেখে চোখ চড়কগাছ ভক্তদের! চেনা সুঠাম দেহের বদলে ছবিতে তার রয়েছে এক বিশাল মেদবহুল ভুঁড়ি, মাথায় পাকা ও পাতলা চুল এবং পরনে সাধারণ এক তেল ব্যবসায়ীর পোশাক।

আরও পড়ুন

রজনীকান্ত, কমল হাসানের নায়িকার করুণ পরিণতি, মারা যান এইডসে

১৩ জুলাই ২০২৬


ছবিতে তিনি ‘ডিগার রকওয়েল’ নামের একজন খ্যাপাটে ও লোভী তেল ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন, যার ভুল সিদ্ধান্তের কারণে পুরো পৃথিবী এক মহাবিপর্যয়ের মুখে পড়ে। এরপর নিজেকে দুনিয়ার ‘ত্রাণকর্তা’ প্রমাণ করতে এক অদ্ভুত ও বিশৃঙ্খল মিশনে নামেন তিনি। চরিত্রে নিখুঁত হতে আমেরিকার দক্ষিণাঞ্চলের আঞ্চলিক টানে কথা বলতেও দেখা গেছে ক্রুজকে।

ট্রেইলার মুক্তির আগে নিজের এই ‘ডিগার’ হয়ে ওঠার পেছনের মেকআপ ও অবিশ্বাস্য রূপান্তরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন টম ক্রুজ। ক্যাপশনে ইমোশনাল হয়ে এই চিরসবুজ তারকা লেখেন, ‘গত ৪৬ বছর ধরে রূপালী পর্দায় আপনাদের বিনোদিত করতে অসংখ্য গুণী শিল্পী ও ক্রুদের সাথে কাজ করাটা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। প্রেক্ষাগৃহে আপনাদের সাথে দেখা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

সিনেমায় টম ক্রুজ ছাড়াও মার্কিন প্রেসিডেন্টের চরিত্রে দেখা যাবে খ্যাতনামা অভিনেতা জন গুডম্যানকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অস্কার মনোনীত অভিনেতা রিজ আহমেদ, স্যান্ড্রা হুলার এবং এমা ডি'আর্সির মতো একঝাঁক দাপুটে হলিউড তারকা।

নির্মাতারা জানিয়েছেন, আগামী ২ অক্টোবর বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ডার্ক-কমেডি ও থ্রিলার ঘরানার ছবি ‘ডিগার’।

টম ক্রুজডিগারহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ