Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

গবেষক হিসেবে মিথিলার নতুন পথচলা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৩:২৯
গবেষক হিসেবে মিথিলার নতুন পথচলা

রাফিয়াত রশিদ মিথিলা

বিনোদন জগতের গ্ল্যামার পেরিয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে দুই দশকের সমৃদ্ধ ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেলেন জনপ্রিয় অভিনয়শিল্পী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘ ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে বৈশ্বিক পর্যায়ে কাজ করার পর ব্র্যাকের চাকরি ছেড়ে এবার যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক আবেগঘন পোস্টে পেশাগত জীবনের এই অনন্য অর্জনের কথা ঘোষণা করেন মিথিলা।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির বিখ্যাত ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ পদে যোগ দিয়েছেন মিথিলা। সেখানে নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রজেক্টের ডিজাইন এবং মূল্যায়নে সরাসরি নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার ওপর অর্পিত হয়েছে।

নতুন এই দায়িত্ব নিয়ে মিথিলা জানান, প্রজেক্টটি প্রাথমিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে; যেখানে জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারগুলোকে তাদের সুস্থ ও সুন্দর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পরিবেশ ও বৈশ্বিক সুবিধাগুলোর সঙ্গে যুক্ত করা হয়। ব্র্যাকে কাজ করার দুই দশকের বৈশ্বিক অভিজ্ঞতাই এই আন্তর্জাতিক গবেষণার মেলবন্ধনে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

মধ্যরাতে ঘরে এসে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, বিস্ফোরক স্বরা ভাস্কর

০২ অক্টোবর ২০২৬

কলাম্বিয়ায় গবেষণার পাশাপাশি আরও একটি অর্জনের কথা তুলে ধরেন এই তারকা। তিনি নিউইয়র্কের ‘সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক’-এ ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়টি পড়াচ্ছেন, যেখানে একাডেমিক শিক্ষার সাথে বাস্তবে এনজিও বা অলাভজনক সংস্থাগুলোর কাজের প্রত্যক্ষ ধারণার পরিচয় ঘটাবেন তিনি।

সুদীর্ঘ সময়জুড়ে পাশে থাকার জন্য সাবেক কর্মপ্রতিষ্ঠান ব্র্যাকের প্রতি মনপ্রাণ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মিথিলা। বিশ্বের অন্যতম সেরা গবেষণা অবকাঠামো কলাম্বিয়া ইউনিভার্সিটিতে কাজের সুযোগ তার কর্মজীবনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে উল্লেখ করে ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা ও দোয়া চেয়েছেন তিনি।

উচ্চতর গবেষণা ও শিক্ষকতার এই নতুন অধ্যায়ে নিজেকে নিয়োজিত করায় আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে কিছুটা দূরেই থাকছেন এই বহুমুখী গুণী তারকা।

রাফিয়াত রশিদ মিথিলাঅভিনেত্রীটেলিভিশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও