Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

মধ্যরাতে ঘরে এসে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, বিস্ফোরক স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:১৯
মধ্যরাতে ঘরে এসে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, বিস্ফোরক স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর

বলিউডের স্পষ্টভাষী ও ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত স্বরা ভাস্কর। কাজের পাশাপাশি নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে মুখ খুলে প্রায়ই চর্চায় থাকেন তিনি। সম্প্রতি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল সিজন ২’-এর মঞ্চে সহ-প্রতিযোগীদের সঙ্গে আলাপকালে জীবনের এক ভয়াবহ ও অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এ অভিনেত্রী।

‘তনু ওয়েডস মনু’ সিনেমার বড় সাফল্যের পর বলিউডের এক নামী পরিচালকের চরম কাস্টিং কাউচ ও হেনস্তার শিকার হতে হয়েছিল তাকে।

ঘটনার বর্ণনা দিয়ে স্বরা জানান, এক সিনেমা শুটিংয়ের সময় পরিচালক তাকে একা রোমান্টিক দৃশ্যের রিহার্সাল করার কথা বলেন। স্বরা যখন অন্য কলাকুশলীদের ডাকার কথা বলেন, তখন পরিচালক তা এড়িয়ে যান। পরে সেই ঘরে গিয়ে স্বরা দেখেন, পরিচালক ও চিত্রগ্রাহক দুজনই বসে মদ্যপান করছেন।

স্বরা বলেছেন, ‘ভাবতে পারেন, বিশের কোঠার একটা তরুণী মেয়েকে দুটো মদ্যপ পুরুষের সামনে বসে রোমান্টিক দৃশ্যের মহড়া দিতে বলা হচ্ছে? আমি কোনোমতে কথা শেষ করে সেখান থেকে এক প্রকার পালিয়ে বাঁচি।’

আরও পড়ুন

শুটিংয়ের প্রথম দিনেই সোনমকে আঘাত, চাকরি হারানোর ভয়ে ছিলেন জিম সরভ

০২ অক্টোবর ২০২৬

তবে হেনস্তার এখানেই শেষ ছিল না। স্বরা জানান, ঘটনার পর মাঝরাতে পুরোপুরি মাতাল অবস্থায় তার হোটেলের ঘরের দরজায় কড়া নাড়েন সেই পরিচালক। দরজা খুলতেই তিনি স্বরাকে বলেন, ‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’

ভয়ে শিউরে উঠেছিলেন স্বরা। তিনি পরিচালককে সরাসরি না করে দিয়ে বলেন, ‘না স্যার। একদম না। আপনি কেন আমাকে জড়িয়ে ধরবেন? আমার খুব ভয় করছে, দয়া করে এখান থেকে চলে যান।’ স্বরা আরও জানান, সেই পরিচালক নাকি তাকে প্রতিনিয়ত কবিতা ও বার্তা পাঠাতেন এবং বলতেন, ‘একজন পরিচালকের উচিত তার অভিনেত্রীকে ভালোবাসা।’

স্বরা ভাস্কর বর্তমানে ‘রাইজ অ্যান্ড ফল ২’ নামের বিশেষ তারকাভিত্তিক রিয়েলিটি শো-তে অংশ নিচ্ছেন, যেখানে তার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরী ও তেজ প্রতাপ যাদবের মতো ব্যক্তিত্বরা। শো-র প্রচারণার আগেই স্বরার এই বিস্ফোরক মন্তব্য বিনোদন জগতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

স্বরা ভাস্করবলিউড অভিনেত্রীবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর