Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

শুটিংয়ের প্রথম দিনেই সোনমকে আঘাত, চাকরি হারানোর ভয়ে ছিলেন জিম সারভ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৭
শুটিংয়ের প্রথম দিনেই সোনমকে আঘাত, চাকরি হারানোর ভয়ে ছিলেন জিম সারভ

‘নীরজা’ চলচ্চিত্রের শুটিং সেটে জিম সারভ ও সোনম কাপুর

বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা জিম সারভ। ২০১৬ সালে রাম মাধবানির সাড়াজাগানো বায়োপিক ‘নীরজা’-তে এক উগ্র বিমান ছিনতাইকারীর চরিত্রে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি।

প্রথম সিনেমাতেই নিখুঁত অভিনয়ের জন্য দারুণ প্রশংসা পেয়েছিলেন জিম। তবে এতদিন পর জানা গেল, সিনেমার শুটিংয়ের প্রথম দিনেই এক মারাত্মক কাণ্ড ঘটিয়ে বসেছিলেন এ অভিনেতা।

বন্দুকের বাট দিয়ে দুর্ঘটনাবশত মূল অভিনেত্রী সোনম কাপুরের মুখে আঘাত করে বসেছিলেন তিনি।

সম্প্রতি নিউজ১৮-এর এক সাক্ষাৎকারে নিজের প্রথম দিনের শুটিংয়ের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে জিম বলেছেন, ‘শুটিংয়ের প্রথম দিনেই এক দুর্ঘটনা ঘটে যায়। দৃশ্য চলাকালীন আমার হাতের বন্দুকটি দিয়ে দুর্ঘটনাবশত সোনম কাপুরের মুখে সজোরে আঘাত লেগে যায়। আমি তো ভয়ে কুঁকড়ে গিয়েছিলাম। ভাবছিলাম, হে ঈশ্বর, আমি এটা কী করলাম। ভেবেছিলাম প্রথম ছবিতেই বোধহয় আমার ছুটি হয়ে গেল। কিন্তু সোনম অত্যন্ত স্পোর্টিংলি বিষয়টা নিয়েছিলেন, ফলে চাকরিটা বেঁচে যায়।’

আরও পড়ুন

বালিতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী নুসরাত ভারুচা

০২ অক্টোবর ২০২৬

থিয়েটার থেকে চলচ্চিত্রে পা রাখা জিম সারভ বলিউডের সেটের ‘শ্রেণি বৈষম্য’ বা হাইরার্কি নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন। জিম জানান, বিদেশে থিয়েটারে কাজ করার সময় সবাই সমান গুরুত্ব পেতেন, কিন্তু বলিউডে এসে সেটের কড়া পদমর্যাদার পার্থক্য তাকে অবাক ও হতাশ করেছিল।

তিনি বলেছেন, ‘ফিল্ম সেটে এই যে সুনির্দিষ্ট ভেদাভেদ আর ভিআইপি কালচার রয়েছে, তা যত দ্রুত তুলে দেওয়া যাবে, চলচ্চিত্র জগতের জন্য ততই মঙ্গল। সেটে ছোট-বড় সবাইকে তাদের কাজের জন্য সম্মান দেওয়া উচিত। বৈষম্য থাকলে কাজের মান নষ্ট হয়।’

‘নীরজা’র সাফল্যর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জিমকে। পরে ‘পদ্মাবত’, ‘সঞ্জু’, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র মতো বড় বাজেটের চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি।

এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে ‘রকেট বয়েজ’ ও ‘মেড ইন হেভেন’-এর মতো হিট সিরিজে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন এ অভিনেতা।

সোনম কাপুরজিম সরভবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও