Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

দেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে আসছেন তানজিকা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৭:০৪
দেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে আসছেন তানজিকা

তানজিকা আমিন (ছবি: মাছরাঙা টেলিভিশন)

অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটালেও মাঝেমধ্যে উপস্থাপনা করেন অভিনেত্রী তানজিকা আমিন। এবার রান্নাবিষয়ক একটি অনুষ্ঠান সঞ্চালনায় দেখা যাবে তাকে। এর নাম রাখা হয়েছে ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারের রেসিপি থাকছে এতে।

আবারও উপস্থাপনায় ফেরা প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, “অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা উপভোগ করি, বিশেষ করে অনুষ্ঠানের ভাবনা যদি পছন্দ হয়। ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’র আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। তাই আবারও উপস্থাপনায় ফিরলাম। এর সেটে লোকজ আবহ মুগ্ধ হওয়ার মতো। সব মিলিয়ে অনুষ্ঠানটি দর্শকদের কাছে উপভোগ্য হবে আশা করি।”

‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’ অনুষ্ঠানে তানজিকা আমিন (ছবি: মাছরাঙা টেলিভিশন)

মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিভিন্ন মৌসুমে অংশগ্রহণ করা শীর্ষ রন্ধনশিল্পীরা ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’র রেসিপি দেবেন। প্রতি পর্বে থাকবে দুটি করে রেসিপি। ১১৮টি রান্নার রেসিপি নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’ অনুষ্ঠানের সেট (ছবি: মাছরাঙা টেলিভিশন)

‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’ মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে শুক্রবার (১ মে) থেকে। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনায় মনিরুজ্জামান খান।

এদিকে তানজিকা আমিনের হাতে এখন আছে তিনটি চলচ্চিত্র। এরমধ্যে রাজীব সালেহীন পরিচালিত ‘রবি ইন ঢাকা’ মুক্তি পেতে পারে আসন্ন ঈদুল আজহায়। বেঁচে থাকার জন্য সুন্দর কিছু খুঁজে বের করতে মানুষের নিরলস প্রচেষ্টার গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। এতে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

রাশিদ পলাশ পরিচালিত ‘রঙবাজার’-এ তানজিকাকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে। এটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’র শুটিং শেষ হয়নি। এতে তার সহশিল্পী শ্যামল মাওলা।

এবারের ঈদুল আজহা উপলক্ষে ছোট পর্দার জন্য সাগর জাহানের পরিচালনায় ‘অবুঝ চোখ’ নাটকে অভিনয় করছেন তানজিকা আমিন।

তানজিকা আমিনরেসিপিরান্নাটেলিভিশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে