Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

চিৎকার না দিলে আমাকে হয়তো ধর্ষণের চেষ্টা করত : ফারিন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৪:৫৯
চিৎকার না দিলে আমাকে হয়তো ধর্ষণের চেষ্টা করত : ফারিন

ফারিন খান

ঢালিউডের উদীয়মান অভিনেত্রী ফারিন খান সম্প্রতি এক ভয়াবহ ও ট্রমাটিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। জামালপুর যাওয়ার পথে মাঝরাতে একটি পেট্রল পাম্পের ওয়াশরুমে দুর্বৃত্তের হামলার শিকার হতে যাচ্ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই দুঃসহ অভিজ্ঞতার কথা শেয়ার করে ক্ষোভ ও মানসিক যন্ত্রণার কথা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ফারিন জানিয়েছেন, গত ১৩ তারিখ আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে জামালপুর যাওয়ার পথে বাধ্য হয়েই একটি পেট্রল পাম্পের ওয়াশরুমে ঢোকেন তিনি। সেখানে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তার মনে হয় পেছনে কেউ দাড়িয়ে আছে। তাকিয়ে দেখেন, ভেন্টিলেটর দিয়ে দুটো হাত ঠিক তার গলার কাছে চলে এসেছে। ফারিন লেখেন, ‘হয়তো আমি সময়মতো চিৎকার না দিলে আমাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করত।’
তবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে চিৎকার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন ফারিন। তার চিৎকার শুনে ড্রাইভার এগিয়ে গেলে লোকটা পালিয়ে যায়। ড্রাইভার জানিয়েছেন, লোকটি হাতে অনেকগুলো ডিমের খোসা নিয়ে ওয়াশরুমের পেছনে যাচ্ছিল। ময়লা ফেলতে যাচ্ছে ভেবে ড্রাইভার প্রথমে কিছু বলেননি।

ফারিন আরও জানিয়েছেন, বাইরে সাহসিকতা দেখালেও ভেতরে ভেতরে তিনি কতটা ভয় পেয়েছিলেন, তা শুধু তিনিই জানেন। পরের দিন শুটিং ইউনিটের অনেকের সঙ্গে বিষয়টি শেয়ারও করেন। একে নিজের জীবনের অন্যতম বিশ্রী অভিজ্ঞতা উল্লেখ করে ফারিন বলেছেন, ‘মানসিকভাবে আমি যে কী পরিমাণ কষ্ট পেয়েছি, কতটা খারাপ লাগা কাজ করেছে এবং কী পরিমাণ চাপা যন্ত্রণা অনুভব করেছি, সেটা শুধু আমিই জানি।’

আমাদের সমাজে কর্মজীবী নারীদের প্রতিদিনের লড়াই ও নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে এই অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমরা যে সব মেয়েরা বাইরে কাজ করি, আমরা জানি কত কত এই ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। তবে এ দেশে সত্যিই মেয়েরা নিরাপদ না।’


আরও পড়ুন

রামিসার জন্য মন খারাপ শবনম ফারিয়ার

২২ মে ২০২৬

পোশাক নিয়ে মানুষের সংকীর্ণ মানসিকতা এবং বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে ফারিন আরও লেখেন, ‘যে দেশে আমাকে আমার পোশাক দিয়ে বিচার করা হয়, সে দেশে আসলে ধর্ষণের মতো আচরণ শুধুই মেয়েদের দোষ। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো বিচার কখনো হয়নি, যেটার ভয়ে এসব বন্ধ হবে।’


পোস্টের শেষে তিনি শঙ্কা প্রকাশ করে একটি বিশেষ দ্রষ্টব্য যোগ করেন। সেখানে তিনি লেখেন, এই পোস্টে অনেকেই হয়তো তার পোশাক বা কাজ নিয়ে দোষ দিয়ে মন্তব্য করবে, অথচ এই দেশে মেয়েরা প্রতিনিয়তই ধর্ষণের শিকার হচ্ছে।


ফারিনের এই স্ট্যাটাসটি নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং নারীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আবার সবাইকে ভাবিয়ে তুলছে।

ফারিন খানঅভিনেত্রীনারীদের নিরাপত্তাহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?