Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

রামিসার জন্য মন খারাপ শবনম ফারিয়ার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৩:৩৯
শেয়ার করুন:
রামিসার জন্য মন খারাপ শবনম ফারিয়ার

শবনম ফারিয়া

রাজধানীর পল্লবীতে সম্প্রতি শিশু রামিসাকে নিয়ে ঘটে যাওয়া ঘটনায় স্তব্ধ পুরো দেশ। সাধারণ মানুষের পাশাপাশি এই ঘটনায় ভীষণভাবে ভেঙে পড়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এবার এই নৃশংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সেখানে তিনি নিজের মানসিক বিপর্যয় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন।

শবনম ফারিয়া তার স্ট্যাটাসের শুরুতেই জানান, তিনি সাধারণত খুব একটা আবেগপ্রবণ মানুষ নন। জীবনের নানা উত্থান-পতন তাকে কিছুটা কঠোর করে তুলেছে। তিনি অন্য কারও বিষয়ে যেমন মাথা ঘামান না, তেমনি তার বিষয়েও কেউ মাথা ঘামাক সেটা আশা করেন না।

আরও পড়ুন

হলিউড কীভাবে প্রভাবিত করতে পারে ভবিষ্যতের ককপিটকে

২২ মে ২০২৬

কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা এই অভিনেত্রীকে ভেতরে ভেতরে ভীষণভাবে নাড়া দিয়েছে। ফারিয়া লেখেন, বেশ কিছুদিন ধরেই কারিনা কায়সারের চলে যাওয়া এবং তার আগের-পরের কিছু ঘটনায় তিনি বেশ বিপর্যস্ত ছিলেন। এর মধ্যে আবার শিশু রামিসার ঘটনা তার মনকে আরও খারাপ করে দেয়। আর ফেসবুক খুললেই প্রতিনিয়ত চোখের সামনে ভেসে উঠছে মৃত্যুর সংখ্যা।

এইসব ঘটনার প্রভাবে সকাল থেকেই তীব্র অ্যানজাইটিতে ভুগছিলেন ফারিয়া। এরই মধ্যে গতকাল রাতে হঠাৎ জানতে পারেন পরেরদিনই তার শুটিং। নাটকের পরিচালকের সন্তানও অসুস্থ। সবকিছু মিলিয়ে পুরো বিষয়টি তার কাছে এতটাই ট্রমাটিক লাগছিল যে, একপর্যায়ে মনে হচ্ছিল হার্ট অ্যাটাকই করে বসবেন। তবে সহকর্মী তাসনুভা তিশার কাছে ওষুধ থাকায় সে যাত্রা রক্ষা পান তিনি।

আরও পড়ুন

গানে গানে শ্রীমঙ্গলের সৌন্দর্যের গল্প

২২ মে ২০২৬

নিজের ব্যক্তিগত জীবনের কথা টেনে ফারিয়া আরও লেখেন, তার নিজের কোনো সন্তান নেই। তাই একজন বাবা-মায়ের সন্তানের প্রতি কেমন অনুভূতি থাকে, তা পুরোপুরি বোঝা তার পক্ষে সম্ভব নয়। তবে একজন অপরিচিত শিশুর মৃত্যুতেই যদি তার মতো একজন কম আবেগপ্রবণ মানুষের এই অবস্থা হয়, তাহলে যাদের নিজেদের সন্তান হারিয়েছে, তাদের মনের ভেতর কী ঝড় বয়ে যাচ্ছে তা ভেবেই শবনম ফারিয়া শিউরে উঠছেন।

পল্লবীর এই জঘন্য ঘটনাটি দেশের মানুষকে কতটা গভীরভাবে নাড়া দিয়েছে, শবনম ফারিয়ার এই ফেসবুক পোস্ট যেন তারই এক জীবন্ত প্রতিফলন। অপরাধীর কঠোর শাস্তির দাবিতে এখন সোচ্চার সাধারণ মানুষ থেকে শুরু করে সব মহলের তারকারা।

শবনম ফারিয়াশিশু রামিসাশিশু নির্যাতনশিশু নিরাপত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস