Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

ভেস্তে গেল মর্গান ওয়ালেনের কনসার্ট

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৫৯
ভেস্তে গেল মর্গান ওয়ালেনের কনসার্ট

মর্গান ওয়ালেন

স্টেডিয়ামভর্তি হাজার হাজার উন্মাদ ভক্ত, কান্ট্রি মিউজিকের চেনা সুর আর জমকালো আলো সবকিছুই একদম প্রস্তুত ছিল। কিন্তু প্রকৃতি যেন সব প্ল্যানে পানি ঢেলে দিল! আমেরিকার পিটসবার্গের অ্যাক্রিশার স্টেডিয়ামে কান্ট্রি মিউজিক সেনসেশন মর্গান ওয়ালেন-এর মেগা কনসার্টটি শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে হুট করেই বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মারাত্মক টর্নেডো ও বজ্রঝড়ের ‘রেড অ্যালার্ট’ জারি করার পর ভক্ত ও কলাকুশলীদের জীবনের নিরাপত্তার কথা ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ৩৩ বছর বয়সী এই মার্কিন তারকা।
কনসার্ট বাতিলের পর মর্গান ওয়ালেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অত্যন্ত দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘স্থানীয় প্রশাসন এবং আমার টিমের সাথে জরুরি বৈঠকের পর আজকের শো-টি বাতিল করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। আজ রাতজুড়ে এখানে ভয়াবহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমার গান শোনার চেয়ে আমার ভক্ত এবং ব্যাকস্টেজ ক্রুদের জীবনের নিরাপত্তা আমার কাছে অনেক বেশি দামী।’

আরও পড়ুন

জাহ্নবীর গোপন চ্যাট প্রকাশ্যে, এরপর কী হলো

০৭ জুন ২০২৬

অথচ মাত্র একদিন আগেই এই একই ভেন্যুতে গান গেয়ে পিটসবার্গ মাতিয়েছিলেন মর্গান। এমনকি সেই শো-তে সারপ্রাইজ এন্ট্রি নিয়েছিলেন ডব্লিউডব্লিউই কিংবদন্তি কুস্তিগীর কার্ট অ্যাঙ্গেল! ফলে শনিবারের শো-টি নিয়েও ভক্তদের মাঝে উত্তেজনার পারদ ছিল আকাশচুম্বী। কিন্তু দুপুর ২টার পর থেকেই আকাশ কালো করে মেঘ জমতে থাকায় আয়োজকরা রিস্ক না নেওয়ার সিদ্ধান্ত নেন।
হুট করে কনসার্ট বাতিল হওয়ায় টিকিটের বিপুল টাকা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল হাজার হাজার মিউজিক লাভারদের। তবে মর্গান ও টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘টিকিটমাস্টার’ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাউকেই এক পয়সাও লোকসান গুণতে হবে না। দর্শকদের উদ্দেশ্যে পাঠানো অফিশিয়াল মেইলে বলা হয়েছে—‘দুর্ভাগ্যবশত শো-টি বাতিল করতে হয়েছে। তবে রিফান্ডের জন্য আপনাদের কিচ্ছু করতে হবে না। আগামী ১৪ থেকে ২১ কর্মদিবসের মধ্যে যে কার্ড বা পেমেন্ট মেথড ব্যবহার করে টিকিট কেনা হয়েছিল, সেখানেই স্বয়ংক্রিয়ভাবে পুরো টাকা ফেরত চলে যাবে।’
এমনকি যারা পার্কিং পাস, ভিআইপি ক্লাব এন্ট্রি বা লন চেয়ার ভাড়ার জন্য অতিরিক্ত টাকা খরচ করেছিলেন, তাদের সেই টাকাও শতভাগ রিফান্ড করা হবে। তবে যারা ব্ল্যাকে বা অন্য কোনো বন্ধুর কাছ থেকে ট্রান্সফার করে টিকিট নিয়েছিলেন, রিফান্ডের টাকা কিন্তু মূল ক্রেতার অ্যাকাউন্টেই ঢুকবে!

শেষ মুহূর্তে সাধের কনসার্টটি হাতছাড়া হওয়ায় আমেরিকার কান্ট্রি মিউজিকপ্রেমীদের মনে মেঘ জমলেও, মর্গানের এই দায়িত্বশীল সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পিটসবার্গের স্থানীয় প্রশাসন।

মর্গান ওয়ালেনকনসার্টপপ মিউজিকহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে